বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ধামইরহাটে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের শাড়ি বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন লেগে ২ জনের প্রাণহানি অপ্রয়োজনীয় কথা না বলা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটওয়ারীর বিপণিবিতানে ভাংচুর: আদালতে ২ নারীর জবানবন্দি বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না: ড.মঈন খান চমক রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

রেলস্টেশন শিডিউল বিপর্যয়

  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৩৪৮ বার পঠিত

ডেস্ক : সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঈদ যাত্রার চতুর্থ দিনে কমলাপুর রেলস্টেশন থেকে শিডিউল বিপর্যয়ে হয়ে পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে যাবে বলে জানা যায়।

শনিবার (১০ আগস্ট) রেল ভবন কর্তৃপক্ষ থেকে দেরিতে ট্রেন ছাড়ার বিষয়টি জানানো হয়।

রেলভবন সূত্রে জানানো হয়, শনিবার যেসব ট্রেন দেরিতে কমলাপুর রেলস্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে সেগুলো হলো-

৭৬৯ নম্বর রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি ৬ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে আনুমানিক দুপুর ১২টা ৩০ মিনিটে ছেড়ে যাবে ।

৭২৬ নম্বর খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ৫ ঘণ্টা দেরিতে আনুমানিক সকাল ১১টা ২০ মিনিটে ছেড়ে যাবে।

৭৬৫ নম্বর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৮ ঘণ্টা দেরিতে আনুমানিক বিকাল ৪টায় ছেড়ে যাবে।

৭৭১ নম্বর রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৮ ঘণ্টা দেরিতে আনুমানিক বিকেল ৫টায় ছেড়ে যাবে।

লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেনটি ১০ ঘণ্টা দেরিতে আনুমানিক সন্ধ্যা ৭টায় ছেড়ে যাবে।

এছাড়া পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন (০১ ঘণ্টার কম) দেরিতে চলাচল করবে।

উল্লেখ্য, শুক্রবার (৯ আগস্ট) টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কার্যক্রম শেষে শুক্রবার বিকাল ৪টা ৩০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা শুরু করে এবং ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com