মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর সিবিএমএসের মাধ্যমে আড়াই মাসে প্রায় ২৫ হাজার ইউপি অনলাইনে জারি : এনবিআর বিদেশগামী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার: প্রতিমন্ত্রী নুর খাল খননে জীব বৈচিত্র্য ফিরে আসবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : হুইপ দুলু অঘোষিত ফাইনালে কাল মুখোমুখি নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পায়নে নতুন দিগন্ত নবাবগঞ্জ উপজেলায় ঈদের ছুটিতে নিজ এলাকায় রোগীদের সেবা দিচ্ছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন মাদারীপুর ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন এমপি’র যে কারণে সেভিয়া থেকে বরখাস্ত হলেন আর্জেন্টাইন কোচ

গুরুতর অসুস্থ দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ

  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৩৬১ বার পঠিত

ডেস্ক : শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী তৌফীক নাওয়াজ গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলিম খান জানান, গেল মাসে ‘ব্রেইন স্ট্রোক’ হওয়ার পর থেকে তিন সপ্তাহ ধরে সংজ্ঞাহীন অবস্থায় আছেন ৭২ বছর বয়সী তৌফীক নাওয়াজ।

এরমধ্যে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার করে গেছেন। তারপরেও অবস্থার খুব একটা উন্নতি না হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীককে এখন ভারতে নেওয়ার প্রস্তুতি চলছে।

আব্দুল আলিম শুক্রবার বলেন, “ব্রেইন স্ট্রোকজনিত কারণে উনি প্রায় কোমার কাছাকাছি অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। এখন নিজে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন, চোখ মেলে তাকান না। সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ ধ্রুপদী সঙ্গীত চর্চা করেন

“মাঝে দিল্লি থেকে চিকিৎসকদের একটা বিশেষজ্ঞ দল এসেছিল। তারা উনার মাথার ভেতরে অপারেশন করে দুটো রিং পরিয়ে দেন রক্ত চলাচল স্বাভাবিক করার জন্যে। তারপরে এখনও অজ্ঞান অবস্থায়।”

গত শুক্রবার ভারতের মুম্বাই থেকে ফিজিওথেরাপিস্ট এসেছিলেন জানিয়ে শিক্ষামন্ত্রীর একান্ত সচিব বলেন, “তিনি দেখে পরামর্শ দিয়েছেন উনাকে নিয়ে যাওয়ার জন্যে। এখন এয়ার অ্যাম্বুলেন্স যোগাড় করেছি।

“উনাকে আগামী রবিবার সকালে মুম্বাই নিয়ে যাওয়া হবে। মন্ত্রীসহ পরিবারের আরও অন্তত দুজন সদস্য তার সঙ্গে থাকবেন।”

তৌফীক-দীপু মনি দম্পতির দুই সন্তান, একমাত্র ছেলে দেশের বাইরে লেখাপড়া করেন। বাবার চিকিৎসার জন্য তিনি এরইমধ্যে মুম্বাই পৌঁছে গেছেন বলে আব্দুল আলিম খান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com