বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

রামুতে গভীর রাতে প্রশাসনের অভিযান, এস্কেভেটর জব্দ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৪ বার পঠিত

কক্সবাজারের রামুতে গভীর রাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কেটে কৃষি জমি নষ্ট করার অভিযোগে একটি এস্কেভেটর ও একটি ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের নাইকংছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) স্বরুপ মুহুরী।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, গভীর রাতে অজ্ঞাতনামা একটা নম্বর থেকে ফোন করে জানানো হয় দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন অবৈধভাবে কৃষি জমি কেটে বিক্রি করতে মাটি নিয়ে যাচ্ছে। খবর পাওয়ার সাথে সাথে রামু উপজেলা সহকারী কমিশনারকে (ভ’মি) ঘটনাস্থলে পাঠিয়ে কৃষি জমির মাটি কাটার সত্যতা পাওয়া যায়।

এ সময় ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর এবং একটি ড্রাম ট্রাক জব্দ করা হয়। তবে জড়িত লোকজন পালিয়ে যায়।

ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী বলেন, কৃষি জমির মাটি কাটা ছাড়াও পরিবেশ বিধ্বংসী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসন সব সময় সোচ্চার রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com