শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

পিরোজপুরে জ্বালানি তেলের মজুত ও সড়ক আইনে ৬ জনকে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৬ বার পঠিত

জেলার নেছারাবাদ উপজেলায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার স্বরূপকাঠি পৌর এলাকায় গতকাল সোমবার দুপুরে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে এক ব্যবসায়ীকে জ্বালানি তেল অতিরিক্ত মূল্যে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা দিয়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া লাইসেন্স বিহীন সকল খুচরা দোকানে জ্বালানি তেল বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করা হয়।

অন্যদিকে সড়ক পরিবহন আইন অমান্য করে লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ জন এবং অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে ১ জনসহ মোট ৫ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন, নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ।

তিনি বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত ও অতিরিক্ত মূল্য আদায়ের ফলে সাধারণ জনগণ ভোগান্তির শিকার হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com