বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ঈদ উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব রাজাপুরে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ধামইরহাটে প্রধান মন্ত্রীর ত্রান তহবিলের শাড়ি বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করা হয়েছে : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বান্দরবানে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ চট্টগ্রামের টেরিবাজারে বহুতল মার্কেটে আগুন লেগে ২ জনের প্রাণহানি অপ্রয়োজনীয় কথা না বলা ও ব্যক্তিগত আক্রমণ না করার সিদ্ধান্ত পাটওয়ারীর বিপণিবিতানে ভাংচুর: আদালতে ২ নারীর জবানবন্দি বিএনপি মানুষের কল্যাণের জন্য কাজ করে, ক্ষমতার জন্য রাজনীতি করে না: ড.মঈন খান

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

  • আপডেট টাইম : শনিবার, ১০ আগস্ট, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

ডেস্ক : গোপালগঞ্জ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবক মারা গেছেন।

শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সোনাকুড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের বিলু মুন্সির ছেলে থ্রি-হুইলারচালক বাবু মুন্সি (৩৫) এবং একই গ্রামের নুরু মুন্সির ছেলে শহিদুল মুন্সি (৩৪)।

গোপালগঞ্জ সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাস্তার ওপর দুমড়ে-মুচড়ে পড়ে ছিল থ্রি-হুইলার।

রাত রাত হওয়ায় দুর্ঘটনাটি কীভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি। সড়কে ওই থ্রি-হুইলারটি পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে দেখা দেয় যানজট।

এসময় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। এরপর দুর্ঘটনাস্থল থেকে শহিদুল মুন্সির মরদেহ উদ্ধার করে এবং বাবু মুন্সিকে মারাত্নক আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com