বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ মে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন, ডাকসু ভিপির সংহতি আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আরেক মামলায় গ্রেপ্তার সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ চিত্রনায়ক সালমান শাহ হত্যা : সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১৪ মে

গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

​মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​| | ৯ এপ্রিল, ২০২৬
​রাজশাহীর গোদাগাড়ী মডেল থানাধীন বেনীপুর এলাকায় একটি গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত একটি অটো রিকশা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২:৩৭ মিনিটের দিকে মাছমাড়া বেনীপুর গ্রামে এই চুরির ঘটনা ঘটে।
​ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বেনীপুর গ্রামের মো. রমজানের ছেলে মো. জাকির হোসেন (২২) প্রতিদিনের মতো গত রাতেও তার লাল রঙের ‘ডয়েডু’ ব্র্যান্ডের ব্যাটারিচালিত অটো রিকশাটি (মডেল: ১৬২ এ-এইচ ইয়ংগার-১) নিজস্ব গ্যারেজে রেখে তালাবদ্ধ করে দেন। গভীর রাতে অজ্ঞাতনামা চোরচক্র গ্যারেজের ৪টি তালা কেটে গাড়িটি নিয়ে চম্পট দেয়।

​গাড়ির মালিক মো. জাকির হোসেন জানান, “রাত ২:৩৭ মিনিটের দিকে চুরির ঘটনাটি ঘটে। সকালে গ্যারেজের তালা কাটা দেখে আমি স্তব্ধ হয়ে যাই। অনেক খোঁজাখুজি করেও এখনো গাড়ির কোনো সন্ধান পাইনি। এটিই আমার আয়ের একমাত্র উৎস ছিল।”
​এই ঘটনায় জাকির হোসেন বাদী হয়ে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্ভাব্য সকল জায়গায় সন্ধান করেও গাড়িটি না পেয়ে তিনি আইনের দ্বারস্থ হয়েছেন।
​এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং দোষীদের শনাক্তসহ চুরি হওয়া অটো রিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com