শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের প্রস্তুতি পাকিস্তানে রানার ৩ ও শরিফুলের ১ উইকেট শিকারের ম্যাচে রেকর্ড জয় পেশোয়ারের ট‍্যুরিজম মালয়েশিয়া ও হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালী ভার্সিটিতে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু দিনাজপুরে ট্যাংকির মধ্যে মাছ চাষে সফলতা মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ টাঙ্গাইলে মাভাবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উলিপুর ও চিলমারী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা ১৬ লাখ

মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ

  • আপডেট টাইম : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত

মুন্সিগঞ্জে প্রায় ১৩৯ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ (শুক্রবার) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টায় মুন্সিগঞ্জের সদর থানাধীন পঞ্চসারের দুর্গাবাড়ি ও সিপাহি পাড়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা।

এসময় তিনটি জাল তৈরির কারখানা ও দুটি গোডাউন তল্লাশি করে প্রায় ১৩৯ কোটি ২৯ লক্ষ টাকা মূল্যের ৩ কোটি ৯৭ লক্ষ ৪৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৩০ হাজার পিস জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিল জব্দ করা হয়। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল মুন্সিগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com