শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

মনোহরগঞ্জে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত

মোঃ আবুল খায়ের( মনোহরগঞ্জ) কুমিল্লা

মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষার লক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়ন যুবদলের উদ্যোগে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম চাইনিজবার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টে ইউনিয়নের ৯ ওয়ার্ডের ৯টি টিম অংশ নেয়। খেলায় ১নং ওয়ার্ড হাসনাবাদ ট্রাইব্রেকারে বিজয়ী হয়।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে সদস্য সচিব আবদুল মান্নান মনুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবদুল মান্নান চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাহারুল আলম মজুমদার, সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন, ছাত্রদলের সদস্য সচিব নুর মোহাম্মদ মেহেদী।
এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com