সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দক্ষিণ এশীয় যুব টেবিল টেনিসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য তেলের লাইনে দাঁড়িয়ে নাগেশ্বরীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার পুলিশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরের উন্নয়নে নবনিযুক্ত জেলা প্রশাসকের অঙ্গীকার প্রথম ধাপে ঢাকায় নিউজিল্যান্ডের তিন ক্রিকেটার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে : তথ্যমন্ত্রী খুলনার মৃৎশিল্পকে বাঁচাতে প্রশাসনের সহায়তা চান কারিগররা নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন করলেন ফকির মাহবুব আনাম

তেলের লাইনে দাঁড়িয়ে নাগেশ্বরীতে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফিলিং স্টেশন থেকে তেল নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিউল ইসলাম রনি।
সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের জুলেখা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হীল জামান।
গ্রেপ্তার রনি রায়গঞ্জ ইউনিয়নের সোনাইর খামার এলাকার মজিবর রহমানের ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ অন্তত তিনটি  মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মোটরসাইকেল নিয়ে তেল নিতে এসে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন রনি। এ সময় মামলার বাদীপক্ষের লোকজন তাকে শনাক্ত করে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, চলতি বছরের ১৩ জানুয়ারি বিকেলে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আমজাদ হোসেনের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, রনি ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র দিয়ে আমজাদকে গুরুতর জখম করে। পরে তাকে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com