স্টাফ রিপোর্টার:
বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ঈদগাহ মাঠের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপি সদস্য ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজিহার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ফকির, রাজিহার ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহ আলম ফকির, ১নং রাজিহার ওয়ার্ডের সাধারণ সম্পাদক মিজান ফকির, বিএনপি নেতা সেলিম হোসেন পাইক, উপজেলা যুবদল নেতা রিয়াজ পাইক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাকিল শিকদার, ইউনিয়ন ছাত্রদল নেতা সাকিব সিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে রাজিহার নূরানী মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ ফেরদৌসুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
স্থানীয়দের প্রত্যাশা, ঈদগাহ মাঠের সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকাবাসী আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে ধর্মীয় কার্যক্রম পালন করতে পারবেন।