শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন রাজা চার্লস মুন্সীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩১ কালিয়াকৈরে স্বামী স্ত্রীর প্রতারণার ফাঁদে পড়ে দিশেহারা অনেক ব্যবসায়ী, প্রাণনাশের হুমকি ইরাকে সশস্ত্র গোষ্ঠীর নেতার তথ্য পেতে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের জাপানের উত্তরাঞ্চলীয় শহরে ছড়িয়ে পড়ছে দাবানল বাংলাদেশ ফিল্ম আর্কাইভকে দ্রুততম সময়ে ডিজিটালাইজেশনের উদ্যোগ গাছের সঙ্গে ধাক্কা লেগে কলম্বিয়ার সামরিক বিমানটি বিধ্বস্ত হয়েছিল: বিমান বাহিনী কর্মজীবী নারীদের শিক্ষাবঞ্চিত শিশু

দুমকিতে বারি মুগ-৬ চাষ প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭ বার পঠিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) উদ্ভাবিত বারি মুগ-৬ এর চাষ উপযোগী প্রযুক্তি সম্প্রসারণে পটুয়াখালীর দুমকিতে ‘মাঠ দিবস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার লালখার ব্রিজ সংলগ্ন এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী প্রধান অতিথি ছিলেন। বরিশালের রহমতপুর আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মাদ আমানুল ইসলাম, ইউএনও (অ:দা:) রওজাতুন জান্নাত বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএআরআই পটুয়াখালীর সরেজমিন গবেষনা বিভাগের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এইচ.এম খায়রুল বাসার।
আলোচনায় বক্তারা বলেন, বারি মুগ-৬ একটি উচ্চফলনশীল ও জলবায়ু সহনশীল জাত, যা উপকূলীয় অঞ্চলে কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। এ প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আয় বাড়ানো সম্ভব বলে তারা জানান।অনুষ্ঠানটি আয়োজন করে সরেজমিন গবেষণা বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, পটুয়াখালী।
#জাকির হোসেন হাওলাদার।
দুমকী পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com