সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে সরকারি জায়গা দখল করে ব্যবসার দায়ে জরিমানা ও সতর্কবার্তা পিরোজপুর দুর্গাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার আঘাতে চাচার মৃত্যু রূপগঞ্জ থেকে চুরি হওয়া আরএফএল-এর মালামাল সাদুল্লাপুরের মহিপুর বাজার ও ধারাই গ্রাম থেকে উদ্ধার ময়মনসিংহে তামাক বিরোধী বিভাগীয় পর্যায়ে সেমিনার-২০২৬ অনুষ্ঠিত হবিগঞ্জে ৩টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও প্রযুক্তিতে সহযোগিতা বাড়াতে আগ্রহ পাকিস্তানের রান্নাঘরের কাজ সহজ করার উপায় কফি পানকারীদের অন্ত্রে বাড়ছে উপকারী ব্যাকটেরিয়া, নতুন গবেষণায় চাঞ্চল্য ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্কের দিন ধার্য গুলশান ইয়ুথ ক্লাবের স্পন্সর স্কয়ার ফুড

হবিগঞ্জে ৩টি হাসপাতাল ও ডায়াগনস্টিককে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি :

 
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জ বিভিন্ন বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান করেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এসময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে এঅভিযান করা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন।

অভিযানে শহরের সবুজবাগ এলাকায় স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না এবং অপরিচ্ছন্নতার অপরাধে ৩০ হাজার টাকা, রাজনগর এলাকায় সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং সঠিকভাবে ঔষধ ও বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বেবিস্টেন্ড এলাকায় আপন ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট এবং যথাযত প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকায় ১লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ বিষয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস বলেন, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে ৩টি প্রতিষ্ঠানে অভিযান ও বিভিন্ন অপরাধে জরিমানা করা হয়েছে। এছাড়া সকল ধরণের অনিয়ম আগামী ১৫ দিনের মধ্যে সংশোধন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com