মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
কোরবানির মাংস সংরক্ষণের সঠিক পদ্ধতি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৪৩ কোটি ডলারের সমরাস্ত্র কিনছে ভারত ব্যাকলেস ব্লাউজ ও সাদাশাড়িতে মুগ্ধতা ছড়াচ্ছেন সোনম সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত : নাসীরুদ্দীন জুনের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি সেবা নিতে মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী গণমাধ্যম কমিশন হচ্ছে, জুনের মধ্যে পরামর্শক কমিটি: তথ্যমন্ত্রী মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনিবাসী হাইকমিশনারের সাক্ষাৎ বৈশ্বিক বিনিয়োগ গন্তব্যে পরিণত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

বাংলাদেশের কোচ হচ্ছেন না কোলম্যান

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক: ক্রিস কোলম্যানের সঙ্গে চুক্তি হচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। আজ তা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে আজ অথবা আগামীকাল নতুন কোচের সঙ্গে চুক্তি করবে বাফুফে।সোমবার (১৮ মে) এ তথ্য জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে আজ অথবা আগামীকাল নতুন কোচের সঙ্গে চুক্তি করবে বাফুফে।

যদিও শুরুতে ক্রিস কোলম্যানই ছিলেন বাফুফের প্রথম পছন্দ। তার পারিশ্রমিক জটিলতাও কাটিয়ে উঠেছিল বাফুফে। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় কোলম্যানের এজেন্ট। কোচের সঙ্গে তাদেরও ফি দিতে হবে। কিন্তু বাফুফে তা দিতে রাজি হয়নি। তাই ওয়েলসের সাবেক কোচ কোলম্যান বাংলাদেশ জাতীয় দলের কোচ হচ্ছেন না।

বাফুফে ভবনে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা যখন ফাইনালি সব করতে গিয়েছি, তখন একটা জায়গায় আমাদের ডিসঅ্যাগ্রিমেন্ট দাঁড়িয়ে যায়। সেটা ছিল—মাঝখানে যে এজেন্ট ছিল, সেই এজেন্ট ফিটা দাবি করে বসল বাফুফের কাছ থেকে। অর্থ মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি। এর আগে কোনো জায়গায় কিন্তু আমরা অন্য কারও এজেন্ট ফি দিইনি। আমাদের বাজেট প্রস্তুত থাকা সত্ত্বেও তারা জানায়, অ্যাগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না।’

বাফুফের সংক্ষিপ্ত তালিকায় কোলম্যান ছাড়াও রয়েছেন জার্মানি বার্নড স্টর্ক ও টমাস ভুলি। আগামী ৫ জুন বাংলাদেশ সান মারিনোতে প্রীতি ম্যাচ খেলবে। তাই জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রয়োজন দ্রুততম সময়ে। তাবিথ আউয়াল বলেন, ‘২৪ মে থেকেই ক্যাম্পই শুরু করব একজন স্থায়ী ও নতুন কোচের নেতৃত্বে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com