মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের কোচ হচ্ছেন না কোলম্যান যুক্তরাষ্ট্র ও কানাডা মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ সেবার মান উন্নয়নে সার্ভিস স্ট্যান্ডার্ড যথাযথ অনুসরণের নির্দেশ বাংলাদেশ ব্যাংক গভর্নরের ঈর্ষান্বিত হয়ে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ নানা বিদ্রুপ করছে : রিজভী রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন পেছাল ৯৫ ২৫ মে থেকে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসির সভা চলছে চামড়া শিল্পখাত উন্নয়নে স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিল্পমন্ত্রী

বি.এসসি. ইন নার্সিং শিক্ষার্থীদের বিদায়-সম্বর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২৮ বার পঠিত

হাফসা আক্তার :

 

 

রাজধানীর উত্তরায় অবস্থিত HBH International Nursing College-এ বি.এসসি. ইন নার্সিং কোর্সের ২য় ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২১-২০২২) শিক্ষার্থীদের বিদায়-সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব হাফিজুর রহমান সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন লুসাকা গ্রুপের মহাব্যবস্থাপক মেজর এস.কে. মনিরুজ্জামান (অব.), কলেজের অধ্যক্ষ আফরোজা শারমীনসহ শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী Khaleda Zia-এর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহী আকবর এবং সাবেক সচিব ড. মোঃ ফরিদুল ইসলাম। বক্তারা শিক্ষার্থীদের পেশাগত জীবনে মানবসেবা ও দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

 

উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং University of Dhaka ও Bangladesh Nursing and Midwifery Council অধিভুক্ত এই কলেজটি ২০২১ সালের ২২ আগস্ট থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, বি.এসসি. ইন নার্সিং এবং পোস্ট বেসিক বি.এসসি. ইন নার্সিং কোর্সের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com