সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজানের ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে নদ নদীর পানি বৃদ্ধি বন্যার আশঙ্কা, ভাঙ্গনের ভয়াবহ রূপ শিল্পী মুস্তাফা মনোয়ারের দাফন আগামীকাল গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন মিস্ত্রি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন স্টোকস তৃণমূলের প্রতিভা অন্বেষণে ১ জুলাই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২ উলিপুরে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত জামালপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে ৫১ কোটি টাকা বাজেট ঘোষণা মাদক দ্রব্য অধিদপ্তরের অভিযানে২০৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-০১ ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন স্টোকস

  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১ বার পঠিত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস।

এক বিবৃতিতে এ খবর জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নটিংহ্যামে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান তৃতীয় টেস্ট শেষ হওয়ার পরই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন স্টোকস। অবসরের ঘোষণা দেওয়ার পর ট্রেন্ট ব্রিজ টেস্টে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে স্টোকসকে সম্মান জানান।

ইসিবির চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে এমন একজন ক্রিকেটার হিসেবে বেন স্টোকস বিদায় নিচ্ছেন, যিনি ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা এবং নিজের প্রজন্মের অন্যতম পথপ্রদর্শক ব্যক্তিত্ব। চাপের মুখে তার পারফরমেন্স ও প্রতিযোগিতামূলক মনোভাব এবং লক্ষ লক্ষ ভক্তকে এমন কিছু স্মৃতি দিয়েছে যা চিরকাল টিকে থাকবে।’

তিনি আরও বলেন, ‘২০১৯ এবং ২০২২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে শিরোপা জেতানো এবং হেডিংলিতে তার মহাকাব্যিক ইনিংস, সাহস ও দৃঢ়তার সাথে টেস্ট দলকে নেতৃত্ব দেওয়া স্মরণীয় হয়ে থাকবে।’

ইংল্যান্ডের হয়ে ১২২ টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৪৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন স্টোকস। টেস্টে ১৪ সেঞ্চুরি ও ৩৭ হাফ-সেঞ্চুরিতে ৭,২৪৩ রান করেছেন তিনি। বল হাতে ২৫২ উইকেটও শিকার করেছেন স্টোকস।

ওয়ানডেতে ৫ শতক ও ২৪ অর্ধশতকে ৩,৪৬৩ রান ও বোলিংয়ে ৭৪ উইকেট নেন স্টোকস। টি-টোয়েন্টিতে ৫৮৫ রানের পাশাপাশি ২৬ উইকেট শিকার করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com