বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নজরুলজয়ন্তী উপলক্ষে কুড়িগ্রামে শিক্ষার্থীদের রচনা, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা নিহত বিএনপি ইউনিট সাধারণ সম্পাদক বাসারের এতিম দুই সন্তানের দায়িত্ব নেবে কে ও জনমনে প্রশ্ন বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্রবসনিয়াকে হারিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৮, আহত ৩৪ শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত বিমান থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার নজরুলের কর্ম মানুষের ঘরে পৌঁছাতে হবে: প্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা জনবল সংকট, যন্ত্রপাতির অভাব; তবুও প্রান্তিক মানুষের ভরসা রাঙামাটি স্বাস্থ্য বিভাগ ব্রাজিলের খেলা দেখতে গিয়ে প্রাণ হারালেন বাশার, শোকের ছায়া পরিবারে ত্রিশালে এনাম ডেন্টাল কেয়ার অ্যান্ড আই কেয়ারের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাহজালাল বিমানবন্দরে দুবাই ফেরত বিমান থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৪ বার পঠিত

 মীম আক্তার :

হযরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি বিমান থেকে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ সকাল ১০টায় বিমানবন্দরের কার্গো হোল থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয় বলে বিমানবন্দরের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

অভিযানের বিবরণ___
গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে আগত বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমানে অভিযান চালায় গোয়েন্দা সংস্থা, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং ঢাকা কাস্টমস হাউজের যৌথ টিম।

অভিযান চালিয়ে বিমানের হোল থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্রায় ১৯ কেজি। বর্তমান বাজারদর অনুযায়ী এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৪৫ কোটি টাকা।

এ ঘটনায় কেউ আটক হয়েছে কিনা বা স্বর্ণ পাচারের সঙ্গে কারা জড়িত সে বিষয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর বিষয়টি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com