বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে ১,৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার শিল্পকলা একাডেমির বর্ণাঢ্য আয়োজন ‘চাঁদ রাতের ঈদ আনন্দ উৎসব’ আইনের রক্ষক না ভঙ্গকারী পুলিশ সদস্য হৃদয় কুমারের বিরুদ্ধে ইয়াবা বাণিজ্যের অভিযোগ নগর জুড়ে তোলপাড় উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি

রামপুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯
  • ৩২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় আব্দুল কাদের (৬০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি পেশায় হাইকোর্টের গাড়িচালক ছিলেন।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা সোয়া ১১টার সময় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টায় তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের ছেলে শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তা (এসআই) আসাদ বিন আব্দুল কাদের সাংবাদিকদের জানান, তাদের বাড়ি ঢাকার দোহার এলাকায়। বর্তমানে তারা মেরুল বাড্ডা আনন্দনগর এলাকায় থাকেন। তার বাবা হাইকোর্টের গাড়িচালক ছিলেন।

তিনি জানান, মেরুল বাড্ডা থেকে নিজ মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার সময় রামপুরা ব্রিজের ওপরে দুর্ঘটনায় তার বাবার আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবরে ও মোটরসাইকেল চালকের মৃত্যুর ঘটনায় বাসটিকে জব্দ করেছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ। বাসটির চালকও পুলিশ হেফাজতে আছে। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com