বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উলিপুরে বজরা ইউনিয়নে ঈদ উপলক্ষে চাউল বিতরণ কালীগঞ্জে মো: বকুল হোসেন ভূঁইয়ার নিজস্ব অর্থয়ানে ঈদ উপহার বিতরণ পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ দিনাজপুরের বিরামপুরে ভিক্ষুক পুনর্বাসনে সরকারের মানবিক উদ্যোগ: শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নির্দেশ মন্ত্রীর ফসল বীমা চালুর উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণ পাবেন কৃষক : কৃষিমন্ত্রী নির্ধারিত ভাড়ায় ঈদযাত্রা, অনিয়মে কঠোর ব্যবস্থা : সড়ক পরিবহন মন্ত্রী ট্রাম্পের চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগে বেইজিং, অনির্দিষ্ট সময়সূচি শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ২৫ মার্চের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হবে ইটভাটা থেকে যুবদল নেতার লাশ উদ্ধার বগুড়ায় মাইক্রোবাসে আগুন; একই পরিবারের তিনজন নিহত

ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের ভিন্ন অঞ্চলগুলোতে রদবদল

  • আপডেট টাইম : শনিবার, ২৪ আগস্ট, ২০১৯
  • ৩০৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: প্রশাসনিক কাজের স্বার্থে এতদিন ধরে নিজ অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের ভিন্ন অঞ্চলগুলোতে রদবদল করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে সম্প্রতি এ বদলি কার্যকর করা হয়েছে।

অফিস আদেশের তথ্য মতে, অতিরিক্ত দায়িত্বসহ অঞ্চল ৮ ও ৯ এর দায়িত্ব পালন করা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) জুলকার নায়েনকে বদলি করে অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। একইভাবে অঞ্চল ৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহীদ আহসানকে অঞ্চল ৩ এর দায়িত্ব দেয়া হয়েছে। আঞ্চল ৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেনকে অঞ্চল ৫ এর দায়িত্ব দেয়া হয়েছে।

অপরদিকে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) সাজিয়া আফরিনকে অতিরিক্ত দায়িত্বসহ অঞ্চল ৬ ও ৭ এর দায়িত্ব দেয়া হয়েছে। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (উপসচিব) আবেদ আলীকে অঞ্চল ৮, অঞ্চল ৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা হেমায়েত হোসেনকে অঞ্চল ৯ এর দায়িত্ব এবং অঞ্চল ১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সেলিম ফকিরকে অঞ্চল ১০ এর দায়িত্ব দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com