বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৪৫১ বার পঠিত
ফাইল ছবি

পথ চলতে দেখা হয় কতজনের সঙ্গেই। কিছু দেখা থাকে বিশেষ। একটি ছেলে যখন একটি মেয়ের সঙ্গে প্রথম দেখা করতে যায় তখন দুজনের মধ্যেই কাজ করে চাপা দুশ্চিন্তা। কিভাবে সাজলে ভালো লাগবে, কোন পোশাকে মানাবে সেসব বিষয় তো রয়েছেই। এর বাইরেও থেকে যায় আরো কিছু বিষয়। এমনই সাতটি বিষয়-

হাসি
কখনো কখনো কথার চেয়েও হাসি বেশি কার্যকর। এক্ষেত্রে মেয়েটির ঠোঁটের কোণে এক টুকরো উষ্ণ হাসি দেখলে বুঝতে পারবেন সে কথা বলতে ইচ্ছুক। সে মুখ চেপে হাসছে তার মানে হলো সে আপনাদের মধ্যকার কথপোকথন উপভোগ করছে। তাই প্রথম দেখায় একজন ছেলে আপনার হাসির দিকেই নজরে দেবেন।

আত্মবিশ্বাস
একজন নারীর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে তার আত্মবিশ্বাস। একজন নারী যদি আত্মবিশ্বাসী ও আশাবাদী হন, তবে তার এই বৈশিষ্ট্য পুরুষের নজর কাড়বেই।

সেন্স অব স্টাইল
আপনি ছয় ইঞ্চি হিল পরুন, গাঢ় মেকআপ করুন কিংবা হালকা কাজল চোখে একদমই সাদামাটা থাকুন- আপনার নিজস্ব স্টাইল দেখেই কিন্তু একজন ছেলে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পায়। তারা হয়তো পরবর্তীতে মনেও রাখতে পারবেন না আপনি ঠিক কোন কোন ব্রান্ডের পোশাক-অনুষঙ্গ পরেছিলেন। কিন্তু প্রথম দেখায় আপনাকে দেখতে কেমন লাগছিল তারা এটি অবশ্যই মনে রাখবেন।

শারীরিক বৈশিষ্ট্য
ছেলেরা প্রকৃতিগত ভাবে এভাবেই তৈরি যে প্রথম দেখায় তারা একটি মেয়ের শারীরিক বৈশিষ্ট্য লক্ষ করবেনই। তাই একটি মেয়ে দেখতে কেমন সেটিও একটি বড় বিষয়!

বন্ধু
মেয়েটির বন্ধু কারা, কাদের সঙ্গে সে বেশি আন্তরিক সেদিকেও নজর রাখেন ছেলেরা। আপনার বন্ধুদের মুখে আপনার গল্প শুনতে তিনি পছন্দ করবেন। কারণ সেখান থেকে আপনার সম্পর্কে অনেককিছুই জানা যাবে।

চোখ
চোখকে বলা হয় মনের আয়না। ছেলেরা প্রথম দেখায় মেয়েদের চোখের দিকে অবশ্যই লক্ষ করেন। নিঃসন্দেহে মনের না বলা অনেক কথাই চোখে প্রকাশ পায়। মেয়েটির চোখের ভাষা পড়তে পারলে ছেলেটি তার লুকানো অনেককিছু বুঝতে পারবেন!

ঘ্রাণ
অন্যকিছু মনে থাকুক বা না থাকুক, প্রথম দেখায় মেয়েটির গায়ের গন্ধ ছেলেরা সবসময়ই মনে রাখে। মেয়েটি হয়তো পাশে থাকবে না, কিন্তু অনেকবছর পরও একইরকম ঘ্রাণ নাকে এলে ছেলেটি কিন্তু সবার আগে ওই মেয়েটিকে খুঁজবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com