রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

চিনি শিল্পে দুর্নীতিবাজদের অপসারণের সুপারিশ

  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৪২৬ বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: চিনি শিল্পে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্ত-কর্মচারী থাকলে তাদের দ্রুত অপসারণের সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আর চিনি শিল্পে কাজ বন্ধ থাকলে ওভারটাইম ভাতা বন্ধ করতে এবং পর্যায়ক্রমে টেকনিক্যাল জনবল নিয়োগের সুপারিশ করা হয়।

সংসদ ভবনে রোববার অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৫ম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, একে ফজলুল হক, মোহাম্মদ সহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহমেদ এবং পারভীন হক সিকদার অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চলমান ১৩টি বাফার গোডাউন নির্মাণের সর্বশেষ অবস্থা নিয়ে আলোচনা হয়। এ ছাড়াও কর্ণফুলী পেপার মিল, বিসিকের প্লাস্টিক স্টেট, বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প, মুদ্রণ শিল্প নগরী প্রকল্প বাস্তবায়নের সর্বশেষ অবস্থা এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে আলোচনা করা হয়।

বন্ধ সার কারখানাগুলো চালু করতে এবং চিনি শিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সচিবসহ সবাইকে একযোগে কাজ করার সুপারিশ করে কমিটি।

শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com