বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি হরমুজ ইস্যুতে ট্রাম্পের চাপের মুখে জাপানের প্রধানমন্ত্রী, হোয়াইট হাউসে বৈঠক আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা টেকনাফে ৬ লাখ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ দৌলতদিয়া অতিরিক্ত বাড়া আদায়;জরিমানা রাজধানীতে মুষলধারে বৃষ্টি রাজনীতিতে কোনো হিংসা থাকতে নেই : দীপেন দেওয়ান বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা ; স্বর্ণ ব্যবসায়ী নিহত বগুড়ার ট্রেন দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

একসঙ্গে ৩ মুসলিম দেশে হামলা

  • আপডেট টাইম : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৩১৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া, লেবানন ও ইরাকে ২৪ ঘণ্টারও কম সময়ে মধ্যপ্রাচ্যের তিনটি দেশে একইসঙ্গে হা’মলা চালিয়েছে ইসরাইল। তাদের দাবি নিজেদের রক্ষার জন্যই তারা শনিবার মধ্যরাত থেকে রবিবার পর্যন্ত এসব হা’মলা চালিয়েছে।

শনিবার (২৪ আগস্ট) মধ্যরাতে সিরিয়ার রাজধানী দামেস্কে বড় ধরনের সমন্বিত হা’মলা চালায় ইসরায়েল বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

হা’মলার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আগেই হা’মলা চালানো হয়েছে কারণ ইসরায়েলে ইরানের ‘বড় ধরনের হা’মলা’ চালানোর প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, কোথাও ইরানকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক টুইটারে বলেছে, ‘সিরিয়ায় শিয়া মিলিশিয়া লক্ষ্যবস্তুতে এবং ইরানি কুদস বাহিনীর সদস্যদের ওপর কেবলই হা’মলা চালিয়ে আমরা ইসরায়েলের ওপর বড় ধরনের ‘কিলার ড্রোন’ হা’মলার প্রস্তুতি ঠেকিয়ে দিয়েছি।’

অবশ্য সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ইসরায়েলের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে সিরিয়ার ক্ষেপ’ণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে প্রায় একই সময়ে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের ওপর আত্মঘাতী ড্রোন হা’মলা চালিয়েছে ইসরায়েল। একটি ড্রোন হা’মলায় হিজবুল্লাহর মিডিয়া সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। অপরটি মাঝ আকাশেই বিধ্বস্ত হয়।

ড্রোন হা’মলার ঘটনায় ইসরায়েলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে হিজবুল্লাহ নেতা হাসান নসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহ ইসরায়েলের এই আগ্রাসন মেনে নেবে না। ইসরায়েলি ড্রোন ভূপাতিত করবে তারা।

প্রতিবেদনে আল-জাজিরা আরও জানায়, সিরিয়া সীমান্তবর্তী ইরাকের আনবার প্রদেশে রবিবার হাশদ আল-শাবি’র ওপর ইসরায়েল ড্রোন হা’মলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মিলিশিয়া বাহিনীটি।

এতে তাদের দুই যোদ্ধা নিহত হয়েছেন বলেও জানিয়েছে পপুলার মোবিলাইজেশন ফোর্স-পিএমএফ হিসেবেও পরিচিত এই মিলিশিয়া গোষ্ঠী।

রবিবার এক বিবৃতিতে পিএমএফ বলেছে, ‘ইরাকে ধারাবাহিক ইহুদিবাদী হা’মলার অংশ হিসেবে ইসরায়েল ফের হাশদ আল-শাবিকে হা’মলার লক্ষ্যবস্তু করেছে। এদিন দুটি ইসরায়েলি ড্রোন ইরাকি আকাশসীমায় ছিল।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com