শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

এই প্রথমবার নতুন নেতা খুঁজতে ট্যালেন্টহান্টের ডাক দিলেন মমতা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯
  • ৩২৬ বার পঠিত

 

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: নতুন নেতা চাই। আর সেই নেতা ছাত্র ও যুবকদের মধ্য থেকে বেছে নিতে চান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রথমবার নেতা খুঁজতে ট্যালেন্ট হান্টের মতো কায়দায় ওয়ার্কশপের ডাক দিলেন তৃণমূলনেত্রী।

চলতি বছরের ১৪ ও ১৫ নভেম্বর কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে সেই ওয়ার্কশপ। আর সেখান থেকেই জেলা থেকে কলকাতার নেতা বাছাই করবেন খোদ মমতা।

এক সময় যারা কংগ্রেসের নেতা ছিলেন, তারাই পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছেন। রাজ্য স্তরে সেই অর্থে নতুন নেতা বলতে অভিষেক ব্যানার্জি। এর আগে শঙ্কুদেব পাণ্ডাকে নেতা হিসেবে তুলে ধরলেও তিনি বেশিদিন টিকতে পারেননি।

প্রথমে চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হয়ে আড়ালে চলে যেতে হয় শঙ্কুদেবকে। পরে সামনে এসেই বিজেপিতে যোগ দেন তিনি। সব মিলিয়ে নতুন প্রজন্মের নেতা দরকার তৃণমূল কংগ্রেসে।

এবার সেই নেতা খুঁজতেই দু’দিনের ট্যালেন্ট হান্টের আসর বসছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আবেদনকারীদের মধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অগ্রাধিকার দেওয়া হবে, সেটাও বুঝিয়ে দিয়েছেন মমতা। বক্তৃতার মধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওই ওয়ার্কশপে হাজির করতে হবে। আনতে হবে শিক্ষকদেরও। সেখানেই তিনি দু’দিন ধরে কথা বলবেন সকলের সঙ্গে।

আর তার পরেই যোগ্যদের নেতা হিসেবে বেছে নেবেন। ওই দিনই তিনি দু’দিনের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুকিং ও হাজির প্রতিনিধিদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে।

মমতা হবু নেতাদের উদ্দেশে বলেন, দু’টো বছর দিন। দিল্লি বদলে দেওয়ার দিকে যাব। কাশ্মীরের পাশে দাঁড়াব। বিরোধীদের সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারবেন এমনরা এগিয়ে আসুন।

মমতা আরো বলেন, নতুনদের নিয়ে এমন লিডারশিপ তৈরি করে দেব যে, বিজেপি কিংবা সিপিএমের দিকে কেউ আর তাকাবেই না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com