মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
বসন্ত উৎসবের রঙে – জুনিয়র ও সিনিয়র শিল্পীদের তুলির টানে দেওয়ালে চিত্র দিল্লিতে হানি সিংয়ের কনসার্টে হাতাহাতি, কী ঘটেছিল? যে ৫ খাবার আর্থ্রাইটিস বাড়িয়ে দেয় ঈদে ইজি ফ্যাশনের বর্ণিল শার্ট গোদাগাড়ীতে উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন পাঠাও হিরোরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন পাঠাও ‘ঈদ বাজার’ আয়োজনে মিরপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে এ. খালেক চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর ফেসবুক পোস্ট প্রধানমন্ত্রীর ‘পিএস’ পরিচয়ে প্রতারণা : গ্রেপ্তার আব্দুস সালাম কারাগারে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মানিকগঞ্জে ডেঙ্গুতে স্কুলছাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৪৭ বার পঠিত

ডেস্ক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার কয়রা গ্রামের স্কুলছাত্রী রুবাইয়া আক্তার (১১) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। সে ওই উপজেলার ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও কয়রা গ্রামের আবদুর রশিদের মেয়ে।

মৃতের পরিবারের সদস্যরা জানায়, গত বুধবার রুবাইয়া নিজ বাড়িতে জ্বরে আক্রান্ত হলে বৃহস্পতিবার তাকে শিবালয় উপজেলার উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকায় পাশ্ববর্তী টেপরায় বেসরকারি আলশেফা প্যাথলজি সেন্টারে রক্তের পরীক্ষা করানো হয়। পরীক্ষার রিপোর্ট নিয়ে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আলমগীর হোসেনকে দেখানো হলে ডেঙ্গু শনাক্ত হয়। পরে তার পরামর্শ অনুযায়ী শুক্রবার দুপুরে রূবাইয়াকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মানিকগঞ্জ জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নারগিস আক্তার বলেন, রুবাইয়ার শারীরিক অবস্থা শংকটাপন্ন থাকায় তাকে তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে ঢাকার হাসপাতালে স্থানান্তর (রেফার্ড) করার পরামর্শ দেয়া হয়।

পরে তাকে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে সিট না পেয়ে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে শনিবার রাতে সে মারা যায়।

ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহাম্মেদ বলেন, শনিবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে জানাজা শেষে রুবাইয়াকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com