মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
রংপুরে সার কেলেঙ্কারি: বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪ বৈরুতের ৩টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল: লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম মোংলা বন্দরের দুই হাজার শ্রমিককে খাদ্য সহায়তা খাল খননে সেচ সুবিধা বাড়বে, কৃষির উৎপাদন খরচ কমবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বিআইডব্লিউটিসির নতুন তিনটি জাহাজ উদ্বোধন করলেন নৌপরিবহন মন্ত্রী চম্পাতলী খাল খননে চাষাবাদের আওতায় আসবে দেড় হাজার বিঘা জমি : বাণিজ্য মন্ত্রী মাধবপুরের যুবদলের সভাপতি বিরুদ্ধে বিজিএফ’র চাউল ছিনিয়ে নেওয়ার অভিযোগ কালীগঞ্জে যুব উন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থার ঈদ উপহার বিতরণ রাজশাহীতে ঈদ ঘিরে বড় বিপদের সংকেত

সংসদ অধিবেশন বসবে আজ বিকেলে

  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৫০ বার পঠিত

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে। এ অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।

বরাবরের মতো অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এ অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হতে পারে।

এদিকে একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন গত ১১ জুন শুরু হয় গত ১১ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে গত ১৩ জুন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেন। গত ৩০ জুন এ বাজেট পাস করা হয়। মোট ২১টি কার্যদিবসের ওই অধিবেশনে সাতটি সরকারি বিল পাস হয়।

এছাড়াও রীতি অনুযায়ী ওই অধিবেশনে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com