ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাষ্ট্র চিন্তা ও উন্নয়ন দর্শনের সাথে পরিচিত হতে সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।

তিনি বলেন, সংসদ লাইব্রেরিতে মূল্যবান ৮৫ হাজারের বেশি বই, গবেষণা প্রতিবেদনের পাশাপাশি বঙ্গবন্ধুর বক্তব্যের রেকর্ডসমূহ রয়েছে। সংসদ সদস্যদের প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের সমৃদ্ধ লাইব্রেরি ব্যবহার ও পাঠাভ্যাস বাড়ানোরও আহ্বান জানান তিনি।
সোমবার সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সচিবালয় আয়োজিত সংসদ সদস্যদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং গ্রন্থাগার ও গবেষণা সেবা সম্পর্কে তিন দিনব্যাপী অবহিতকরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি বিশেষ অতিথির বক্তব্য দেন। স্পিকার বলেন, সংসদ লাইব্রেরির বই পাঠে তথ্য ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সম্যক ধারণা পেতে সাহায্য করবে।

সংসদীয় কার্যক্রমে সংসদ সদস্যদের আরও সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদ অধিবেশনে প্রতি বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব থাকে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর প্রকাশ হয়েছে। বাংলাদেশের উন্নয়নের বিস্তারিত তথ্য সেখানে লিপিবদ্ধ রয়েছে। সংসদ সদস্যরা সেটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারেন বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

অবহিতকরণ অনুষ্ঠানে সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি, ইকবালুর রহিম এমপি, পঞ্চানন বিশ্বাস এমপি এবং আবু সাঈদ মাহমুদ আল স্বপন এমপি উপস্থিত ছিলেন। এ কর্মসূচিতে দুইটি গ্রুপে ২৪ জন সংসদ সদস্য অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

বঙ্গবন্ধুর রাষ্ট্রচিন্তার সঙ্গে পরিচিত হওয়ার আহ্বান

আপডেট টাইম : ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯