ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

খালেদার সঙ্গে স্বজনদের দেখা করতে না দেয়ার অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ:বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা দীর্ঘদিন ধরে সাক্ষাৎ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সিটিজেন নিউজকে বলেন, ‘নিয়ম অনুযায়ী মাসে ন্যূনতম দুইবার খালেদা জিয়ার সঙ্গে আত্মীয়-স্বজদের দেখার সুযোগ থাকলেও এ মাসে ইতোমধ্যে ১৮দিন হয়ে গেছে। কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে তার আত্মীয়স্বজনরা দেখা করার সুযোগ পাচ্ছেন না।’
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার বলেন, সাক্ষাতের অনুমতি চেয়ে বেগম খালেদা জিয়ার মেঝ বোন সেলিনা ইসলাম স্বাক্ষরিত একটি আবেদন গত ১১ সেপ্টেম্বর কারা কর্তৃপক্ষ বরাবর পৌঁছানো হয়। কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি।

স্বজনদের ধারণা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই খারাপ। যে কারণে, স্বজনদের দেখা করতে দিচ্ছে না কারা কর্তৃপক্ষ।

গত ৩০ অক্টোবর সর্বশেষ বেগম খালেদা জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেন বলে জানান দিদার।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার পর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে অবস্থিত পুরোনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে বন্দি রাখা হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

খালেদার সঙ্গে স্বজনদের দেখা করতে না দেয়ার অভিযোগ

আপডেট টাইম : ০৯:২৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯