ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ব্রিটিশ প্রতিনিধি দলের কাছে দেশের প্রকৃত অবস্থা তুলে ধরল বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক:ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি দলের কাছে দেশের ‘প্রকৃত’ অবস্থা তুলে ধরা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা।

যুক্তরাজ্যের ‘কনজারভেটিভ ফ্রেন্ড অব বাংলাদেশ’ গ্রুপের নেতৃত্ব দেন পল স্কাউলি। তিনি কনজারভেটিভ পার্টির ডেপুটি চেয়ারম্যান। এছাড়া ‘কনজারভেটিভ ফ্রেন্ড অব বাংলাদেশ’ এর চেয়ারপারসন অ্যান মেইনসহ কয়েকজন এমপি ও রাজনীতিবিদ ছিলেন প্রতিনিধি দলে।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঘণ্টাব্যাপী এ বৈঠকে বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা, মানবাধিকার পরিস্থিতি, একাদশ সংসদের বিতর্কিত নির্বাচন, অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধি দলকে কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তার স্বাস্থ্যের অবনতি অবস্থা সম্পর্কে জানানো হয়।

বৈঠকের পর স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদু চৌধুরী সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘মূলত বাংলাদেশের প্রকৃত অবস্থাটা কী, তারা (ব্রিটিশ প্রতিনিধি দল) আমাদের কাছে জানতে চেয়েছে। আমরা বাস্তব অবস্থাটা তুলে ধরেছি।’

খসরু বলেন, ‘আলোচনায় অনেক ইস্যুর মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়টি গুরুত্ব পেয়েছে। তারা অনুধাবন করতে পারছে যে, বিষয়টি বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। দেশনেত্রীর মুক্তির বিষয় যেমন রাজনীতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত, তেমনি বাংলাদেশের গণতন্ত্রের সাথেও ওৎপ্রোতভাবে জড়িত।’

তিনি বলেন, ‘দেশে যে নির্বাচন হয়ে গেল, তা যে গ্রহণযোগ্য হয়নি দেশে-বিদেশে, এটার সমাধান কী হতে পারে, এটা থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি, তা নিয়ে আলোচনা হয়েছে।’

‘এছাড়া দেশের মানবাধিকার পরিস্থিতি, দেশের অর্থনীতি, দেশের বিচার ব্যবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।’

ব্রিটিশ প্রতিনিধি দলের সদস্যরা খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কী বলেছেন- জানতে চাইলে খসরু বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যে অন্যায়ভাবে জেলে রাখা হয়েছে তা আমরা বিভিন্নভাবে তুলে ধরেছি। এ ব্যাপারে তো ইউনাইটেড নেশন (জাতিসংঘ) থেকে শুরু করে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা উদ্বেগ প্রকাশ করেছে। উনার স্বাস্থ্যগত দিক থেকে তার মুক্তির বিষয়টা, আইনগতভাবে কেন মুক্তি হচ্ছে না- এটা এখন সকলের কাছে প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি না হওয়ায় তারা (ব্রিটিশ প্রতিনিধি দল) উদ্বেগও প্রকাশ করেছে। তার মুক্তির সঙ্গে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন- কোনো কিছুই আলাদা করে দেখার সুযোগ নাই।’

ব্রিটিশ প্রতিনিধি দল রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানও চায় বলে জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন, ফাহিমা নাসরিন মুন্নী, তাবিথ আউয়াল, জেবা খান, একাদশ সংসদের সংসদ সদস্য জিএম সিরাজ, মোশাররফ হোসেন, জাহিদুর রহমান জাহিদ, রুমিন ফারহানা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ব্রিটিশ প্রতিনিধি দলের কাছে দেশের প্রকৃত অবস্থা তুলে ধরল বিএনপি

আপডেট টাইম : ০১:১৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯