ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দুর্নীতির বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধেই নেমেছে : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক: চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুয়া, দুর্নীতির বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধেই নেমেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

গ্রেফতার জি কে শামীম সরকারের বড় বড় কাজ করছেন। সচিবালয়ে মন্ত্রিপরিষদ ভবন নির্মাণের কাজও তিনি করছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ওবায়দুল কাদের বলেন, ‘এটা যদি আগে আপনি (সাংবাদিক) বের করতে পারতেন ভালো হতো না? এটা সরকারই করেছে, সরকারকে দেখিয়ে দেবে সাংবাদিকরা। আমি পত্রিকা পড়ে, মিডিয়ায় রিপোর্ট দেখে কোথায় রাস্তা খারাপ, কোথায় ব্রিজ পড়ো পড়ো অবস্থা- এ বিষয়গুলো তো সাংবাদিকরাই আমাদের দেখান। কাজেই বিষয়টা আপনাদের অগোচরেই রয়ে গেছে।’

শামীম কাজ পেতে বিপুল অংকের টাকা ঘুষ দিয়েছেন বলে শোনা যাচ্ছে, এ বিষয়টি তদন্ত করবেন কি না- জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনারা একটু বের করুন কাদের কাদের ঘুষ দিয়েছে। কেউ বসে নেই। একটু পর স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। তার সঙ্গেও আমার কথা হবে, কেউ বসে নেই। সরকারের পক্ষ থেকে আটঘাট বেঁধেই নেমেছি, এখানে কোনো প্রকার আপস নেই।’

মন্ত্রী বলেন, ‘আমরা ব্যবস্থা নিচ্ছি, বেটার লেট দেন নেভার। আমরা তো কাজটা করছি, সরকারের এক বছরও এখনও যায়নি। নট দ্যাট আমরা ইলেকশনকে সামনে রেখে এই ব্যবস্থাগুলো নিচ্ছি ভোটের জন্য। আমি বলছি, আমরা মিন করছি, যা করছি।’

জেলা পর্যায়েও কি অভিযান চলবে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘অলরেডি চলছে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দুর্নীতির বিরুদ্ধে সরকার আটঘাট বেঁধেই নেমেছে : ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০১:১৭:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯