ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

ঢাকায় মিরাক্কেলের অডিশন

বিনোদন ডেস্ক: শুরু হতে যাচ্ছে জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’র সিজন ১০। প্রতিবারের মতো এবারও বাংলাদেশ থেকেও খুঁজে নেওয়া হচ্ছে প্রতিযোগীদের। আর মাত্র দুই দিন বাকি। বাংলাদেশ থেকে যারা মীরাক্কেলে অংশ নিতে চান, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) তাদের জন্য অডিশন হবে ঢাকায়।

সম্প্রতি মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জারের ফেসবুক পেজ থেকে বাংলাদেশ অডিশন বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। এখানে জানানো হয়, বাংলাদেশ থেকে যারা মীরাক্কেলে অংশ নিতে চান, ২৭ সেপ্টেম্বর ঢাকায় তাদের জন্য অডিশন হবে।

যারা অডিশনে অংশ নিতে চান তাদের উপস্থিত হতে হবে ইমানুয়েল ব্যাংকুয়েট হল (ঢাকা নিউ হল), হাউস নং–৪, রোড–১৩৪, গুলশান-১, ঢাকা-১২১২ এই ঠিকানায়। সকাল ১০টায় অডিশন শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশেষ শর্ত হলো, প্রতিযোগীদের কৌতুক অবশ্যই নিজের লেখা বা মৌলিক হতে হবে।

মীরাক্কেল ভারতের একটি জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি অনুষ্ঠান। জি বাংলায় প্রচারিত এই কৌতুকাশ্রয়ী রিয়েলিটি শো-এর উপস্থাপক মীর আফসার আলী। ২০০৬ সালে শুরু হওয়া এই অনুষ্ঠানটি ভারত, বাংলাদেশ এবং সারা পৃথিবীর বাংলা ভাষার মানুষের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে স্থান করে নিয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। জানা গেছে, প্রতিবারের মতো এবারও প্রতিযোগিতাটির বিচারকের আসনে থাকবেন শ্রীলেখা মিত্র, পরাণ বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্ত।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

ঢাকায় মিরাক্কেলের অডিশন

আপডেট টাইম : ১২:১৭:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯