ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

টিউশনি করে জীবন চলে শুভ্রর

বিনোদন প্রতিবেদক:গ্রাম থেকে এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছেন শুভ্র। সে এক অভাবগ্রস্ত পরিবারের ছেলে। নিজের লেখাপড়ার খরচ নিজেই জোগাড় করেন আবার গ্রামে বাবার কাছেও টাকা পাঠান। টিউশনি করে নিজের ও পরিবারের খরচ জোগাড় করতে হয় তাকে। ফুলের মতো সুন্দর নয় বরং লড়াইয়ের জীবন তার।

বিশ্ববিদ্যালয়ে মুন নামে তার একজন খুব ভালো বান্ধবী আছে। শুভ্রর কষ্ট দেখে মুনের মায়া হয়। সে শুভ্রকে সহযোগিতা করতে চায়। কিন্তু শুভ্র গরিব হলেও কিছুতেই নিজের আত্মসম্মান বির্সজন দেবে না। মুনও শুভ্রর পিছু ছাড়ে না। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘টিউশনি’।

মো. ইসরাফিল আলম এমপির ছোটগল্প অবলম্বনে চিত্রনাট্য করেছেন কবি ও নাট্যকার মিজানুর রহমান বেলাল। পরিচালনা করেছেন বিপু পাল। নাটকটিতে শুভ্র চরিত্রে অভিনয় করেছে অ্যালেন শুভ্র। আর মুন চরিত্রে অভিনয় করেছে তাসনুবা তিশা।

পিংক পার্সেপশন প্রযোজিত নাটকটি প্রযোজনা করেছেন দেওয়ান আশরাফ ও জুবায়ের রহমান। রিন নিবেদিত ‘টিউশনি’ নাটকটিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, জুবায়ের রহমান, প্রতিভা শাওন, মুগ্ধ প্রমুখ।

নির্মাতা সূত্রে জানা গেছে, আজ শুক্রবার রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

টিউশনি করে জীবন চলে শুভ্রর

আপডেট টাইম : ১১:৩৯:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯