ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সম্রাট প্রসঙ্গে কাদের ‘ওয়েট অ্যান্ড সি’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ শাখা যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের গ্রেফতার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গ্রেফতারের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ার। এটা তো আমি বলতে পারব না। ওয়েট অ্যান্ড সি।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর শহীদ রমিজ উদ্দীন স্কুল সংলগ্ন এয়ারপোর্ট রোডে নির্মাণাধীন আন্ডারপাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শুধু এমপি-মন্ত্রী না, বিএনপি নেতাদেরও সম্পদের হিসাব নেয়া হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী। তিনি বলেন, বিএনপি নেতারা এত সম্পদের মালিক কীভাবে হয়েছে? শুধু এমপি মন্ত্রী নয়, বিএনপি নেতাদেরও সম্পদের হিসাব নেয়া হবে।

সেতুমন্ত্রী আরও বলেন, সড়ক পরিবহন আইনের সংশোধনের বিষয়টি নিছক গুঞ্জন। এ নিয়ে মন্ত্রণালয়ের কোনো উদ্যোগ নেই।

এ সময় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন-চিফ মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল নূর-এ-আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এস এম আনোয়ার হোসেন, রমিজ উদ্দিন আন্ডারপাস প্রকল্পের পরিচালক কর্নেল মোহাম্মদ সাদেক মাহমুদ, প্রকল্প কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মামুন বিল্লাহ, সড়ক বিভাগের প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মেহেদী ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সম্রাট প্রসঙ্গে কাদের ‘ওয়েট অ্যান্ড সি’

আপডেট টাইম : ১২:৩৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯