ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

শেষ হলো তারকাবহুল পাপ পুণ্য সিনেমার শুটিং

বিনোদন প্রতিবেদক: ‘মনপুরা’, ‘স্বপ্নজাল’ ছবির পর আবারও নতুন ছবি নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। এবার তিনি নির্মাণ করছেন ‘পাপ-পুণ্য’। তিনি চমক দেখিয়েছেন এই ছবির শিল্পী বাছাইয়ে। যে কারণে খুব সহজেই ছবিটি সবার নজর কেড়েছে।

সেলিমের ‘পাপ-পুণ্য’ সিনেমায় দেখা যাবে চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, ফারজানা চুমকিসহ আরও অনেক প্রিয়মুখ।

নতুন খবর হলো, ছবিটির শুটিং শেষ হয়েছে। গত ২৬ আগস্ট থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে দৃশ্যধারণের কাজ। গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সবমিলিয়ে ৩৪ দিন শুটিং করেছি আমরা। সিনেমার প্রাথমিক শুটিং শেষ হয়েছে। এখন এডিটিংয়ের কাজ চলবে। এরপর যদি মনে হয়, কিছু শট দরকার তবেই আবার ক্যামেরা চলবে।’

চাঁদপুরের হরিপুর চৌধুরী বাড়িতে সিনেমাটির প্রথম লটের ১৫ দিনের শুটিং হয়েছে। এরপর ঢাকা ও ঢাকার আশপাশে বেশকিছু এলাকায় সিনেমাটির দৃশ্যধারণ হয়।

এদিকে সিনেমাটি মুক্তির পরিকল্পনা নিয়ে গিয়াস উদ্দিন সেলিম বলেন, ‘সিনেমাটি কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। সিনেমা তৈরির কাজ পুরোপুরি শেষ হোক। তবেই জানাতে পারবো।’

ছবির গল্প প্রকাশ করতে রাজি নন পরিচালক। চমক হিসেবে রেখেছেন দর্শকের জন্য। তিনি নিশ্চিত করেছেন নিটোল প্রেমের গল্পেই তিনি নির্মাণ করছেন ‘পাপ-পুণ্য’।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

শেষ হলো তারকাবহুল পাপ পুণ্য সিনেমার শুটিং

আপডেট টাইম : ১১:১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯