ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

ভ্রমণ ভাতা পাবেন বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক পূর্ণ বা আংশিক বৃত্তি পেয়ে ২০১৮ সালে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের বাংলাদেশ-সুইডেন ট্রাস্ট ফান্ড থেকে এক পথের ভ্রমণ ব্যয়ের আংশিক এককালীন আর্থিক অনুদান দেয়া হয়েছে। এ জন্য অনলাইনে দরখাস্তের আহ্বান করা হয়েছে।

১১ সেপ্টেম্বর স্বাক্ষর করা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বৃহস্পতিবার ওয়েবসাইটে প্রকাশ করেছে অর্থবিভাগ।

বিজ্ঞপ্তিতে আবেদনকারীর যোগ্যতার বিষয়ে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থী বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক পূর্ণ বা আংশিক বৃত্তি পেয়ে ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে একই বছরের ৩১ ডিসেম্বর সময়ে বিদেশে স্নাতক বা স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নের জন্য ভর্তি হতে হবে। এ ট্রাস্ট ফান্ডের আওতায় ইতোপূর্বে ভ্রমণ মঞ্জুরি না পেয়ে থাকলে আবেদন করতে পারবে।

বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদনকারী দেশি বা বিদেশি অন্য কোনো উৎস থেকে ভ্রমণ মঞ্জুরি বা এয়ার টিকিট না পেয়ে থাকলে আবেদন করতে পারবে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের bstf.erd.gov.bd এই URL ব্যবহার করে কেবল নির্ধারিত ফরম পূরণপূর্বক অনলাইনে আবেদন করা যাবে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওয়েবসাইটেও লিংক পাওয়া যাবে।

এতে আরও বলা হয়, আগামী ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। এর পর কোনোভাবেই আবদন গ্রহণ করা হবে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

ভ্রমণ ভাতা পাবেন বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১১:২৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯