ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

শিল্পীরা ব্যান্ড বাজিয়ে মনোনয়ন জমা দিলেন

বিনোদন প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) বইছে নির্বাচনের হাওয়া। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার সরগরম ছিল এফডিসি। চলচ্চিত্রের শিল্পীরা নেমেছেন নির্বাচনের মাঠে। গতকাল (৩ অক্টোবর) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

দুপুরের পর ব্যান্ড পার্টি নিয়ে পুরো এফডিসিতে চক্কর দিতে দেখা গেছে মিশা সওদাগর ও জায়েদ খানকে। তার ব্যান্ড বাজিয়ে শিল্পী সমিতির প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন। গতবারের মতো এবারও সভাপতি পদে নির্বাচন করবেন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান।

বৃহস্পতিবার বিকেলে চিত্রনায়িকা মৌসুমীও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এবার প্রথমবারের মতো শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে লড়বেন তিনি। আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। তারা দুজনই সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন। চিত্রনায়ক ইমনকেও দেখা গেছে মনোনয়ন পত্র জমা দিতে।

এখনো শিল্পী সমিতির চূড়ান্ত কোনো প্যানেলের খবর মেলেনি। মৌসুমী-ডি এ তায়েব প্যানেলে ও মিশা সওদার-জায়েদ খানের প্যানেলে আরও কারা থাকছেন এ বিষয়ে জানা যাবে দুই একদিনের মধ্যেই।

এবার শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন। প্রথমে আগামী ১৮ অক্টোবরের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল। পরে নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে ২৫ অক্টোবর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

শিল্পীরা ব্যান্ড বাজিয়ে মনোনয়ন জমা দিলেন

আপডেট টাইম : ১২:৫২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯