ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

নুসরাতকে ইসলাম ত্যাগ করার আহ্বান ইমামদের

অনলাইন ডেস্ক: মুসলিম থাকার তো কোনো দরকার নেই। বরং নিজের ধর্ম পাল্টে ফেলাই উচিত তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহানের। দুর্গাপূজায় অংশ নিয়ে অঞ্জলি দেয়ায় নুসরাতের ওপর ক্ষুব্ধ মুসলিম ধর্মগুরুরা এভাবেই নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন।

তাদের দাবি, ভিন্ন ধর্মের উৎসবে অংশ নিলেও তাতে সক্রিয় ভাবে যোগদানের কোনো প্রয়োজন ছিল কি? তাহলে নুসরাত নিজের ধর্ম পরিবর্তন করলেই পারেন। অষ্টমীতে স্বামী নিখিল জৈনের সঙ্গে সুরুচি সংঘের পূজায় অংশ নিতে দেখা যায় নুসরাতকে। তাদের সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস।

উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দের এক ইমাম বলেন, এভাবে মুসলিম হয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা যায় না। ইসলাম এসব সমর্থন করে না, কারণ তা হারাম। কোনো মুসলিম ধর্মাবলম্বী মানুষ অন্য ধর্মের হয়ে উপাসনা করতে পারেন না। সেটা করতে হলে তাকে ধর্মান্তরিত হতে হবে।

শুধু ইমামরাই নন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই নুসরাতের ঢাক বাজানো ও অঞ্জলি দেয়ার ভিডিও দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, নুসরাত জাহানের এজন্য শাস্তি পাওয়া উচিত। মুসলিম হয়েও তিনি অন্য ধর্মাবলম্বীদের মতো আচরণ করার সাহস কোথা থেকে পান?

গতকাল অষ্টমীর সকালেই নুসরাত-নিখিল দম্পতি দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজামণ্ডপে যান। স্বামী স্ত্রী রঙ মিলিয়ে পোশাকও পরেন। নুসরাত লাল শাড়ির সঙ্গে হলুদ ব্লাউজ, সিঁথিতে সিদুর, খোঁপায় ফুল ও ভারী গয়না। অপরদিকে নুসরাতের সঙ্গে রঙ মিলিয়ে পাঞ্জাবি পরেছিলেন নিখিল।

পূজামণ্ডপে যাওয়ার পর অষ্টমীতে পুষ্পাঞ্জলি দেন নুসরাত ও নিখিল। তারপর নুসরাত কোমরে শাড়ি গুঁজে স্বামী নিখিল জৈনের সঙ্গে ঢাক বাজানো শুরু করেন। পাঞ্জাবির হাতা গুটিয়ে নুসরাতের পাশেই ঢাক বাজাতে দেখা যায় নিখিলকে। নব দম্পতিকে সঙ্গ দেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

নুসরাতকে ইসলাম ত্যাগ করার আহ্বান ইমামদের

আপডেট টাইম : ১১:২০:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯