ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

মা হচ্ছেন রুমানা খান

বিনোদন ডেস্ক: মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান রুমানা খান। পরবর্তীতে সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন। চার বছরের সিনেমা ক্যারিয়ারে ২৬টি সিনেমায় অভিনয় করেছেন রুমানা। তবে অনেক দিন তাকে মিডিয়ার কোনো কাজে দেখা যায়নি। বর্তমানে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।

২০১৫ সালে রুমানা খান যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী এলিন রহমানকে বিয়ে করেন। নতুন খবর হলো প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন রুমানা। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যান অভিনেত্রী বন্যা মির্জা। সেখানে রুমানার সঙ্গে দেখা হয় তার। এই অভিনেত্রীর সঙ্গে ছবি পোস্ট করে রুমানার মা হবার খবর দিলেন বন্য মির্জা।

জানা যায়, চলতি বছরের নভেম্বরে রুমানার ঘর আলো করতে জন্ম নেবে এক কন্যা সন্তান। রুমানা প্রথমে উপস্থাপক আনজাম মাসুদকে বিয়ে করেছিলেন। সে বিয়ে বেশি দিন টেকেনি। আনজামের সঙ্গে বিচ্ছেদের পর সংসার গড়েন সাজ্জাদ নামে ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে। এরপর রুমানা তৃতীয়বারের মতো এলিন রহমানকে বিয়ে করেন তিনি। এলিনের এটি দ্বিতীয় বিয়ে।

প্রসঙ্গত, জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রুমানা। সর্বশেষ তিনি রহমতুল্লাহ তুহিনের নিদের্শনায় ২০১৪ সালে জিয়াউল ফারুক অপূবর্র বিপরীতে ‘যত দূরে যাবে বন্ধু’ নাটকে অভিনয় করেন। এরপর তাকে আর চলচ্চিত্রে কিংবা নাটকে অভিনয়ে দেখা যায়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

মা হচ্ছেন রুমানা খান

আপডেট টাইম : ১১:৫১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯