ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

শেখ হাসিনার প্রশংসায় রানি মুখার্জি

বিনোদন প্রতিবেদক:সম্প্রতি ভারত সফর করে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে ভারতের সঙ্গে বেশকিছু চুক্তিতে অংশ নেন তিনি। কিছু নতুন প্রকল্পেরও উদ্যোগ নেয়া হয়।

প্রধানমন্ত্রীর এ সফর নানা কারণে সাম্প্রতিক রাজনীতিতে অনেক আলোচনার জন্ম দিয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিত্ব ও দিল্লিতে দেয়া তার ভাষণে মুগ্ধ হয়েছেন ভারতের অভিনেত্রী রানি মুখার্জি। সেখানে শেখ হাসিনার হিন্দি বলার দক্ষতা দেখেও তিনি মুগ্ধ।

সেই মুগ্ধতা প্রকাশ করে নিজের ফেসবুক পেজে কয়েকটি পোস্টও দিয়েছেন তিনি। সেখানে শেখ হাসিনাকে ‘মা’ বলেও সম্বোধন করেন। প্রশংসা করেন তার শক্তিশালী নেতৃত্বের। সেই সঙ্গে বাংলাদেশের উন্নয়নকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা এশিয়ার গ্রেট লিডার হয়ে উঠছেন।’

নিশ্চিত হওয়া না গেলেও তার পোস্টগুলোর চেকইন ধারণা দিচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতে সঙ্গে ছিলেন রানি মুখার্জি। তিনি যশরাজ ফিল্মসের প্রতিনিধি হিসেবে এ রাষ্ট্রীয় কার্যক্রমে অংশ নেন।

তিনি পোস্টে ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের জন্য শুভকামনা জানান। পাশাপাশি বলিউডের বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের মাধ্যমে দুই দেশের সংস্কৃতি বিনিময়ে ভূমিকা রাখতে তিনি প্রস্তুত বলে জনান। শিগগিরই একটি টিম নিয়ে তিনি বাংলাদেশে আসারও ইঙ্গিত দিয়েছেন।

যশরাজ ফিল্মস বাংলাদেশের সিনেমা ও শোবিজে কাজ করতে আগ্রহী। এরই মধ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে মাথায় রেখে ‘যশরাজ ফিল্মস বাংলাদেশ’ নামে একটি শাখাও চালু করেছে। শিগগিরই হয়তো ঢাকায় শুরু হবে তাদের অফিশিয়াল কার্যক্রম।

তবে ফেসবুকে পোস্ট করা রানি মুখার্জির লেখাগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন আছে। অনেকেই সেগুলো শেয়ার করে রানিকে শুভেচ্ছা-ধন্যবাদ জানালেও পেজটি সত্যিই রানি বা তার অফিস পরিচালনা করেন কী না সেটি নিশ্চিত নয়

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

শেখ হাসিনার প্রশংসায় রানি মুখার্জি

আপডেট টাইম : ১১:২৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯