ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

রামেন্দু মজুমদার পেলেন গান্ধী শান্তি পুরস্কার

বিনোদন প্রতিবেদক: ভারতের গান্ধী শান্তি প্রতিষ্ঠান প্রবর্তিত গান্ধী মেমোরিয়াল শান্তি পুরস্কার পেলেন বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। গত ১০ অক্টোবর নৈহাটিতে সংস্থার পশ্চিমবঙ্গ শাখা ও টাইমস্ অব ইন্ডিয়া আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ আহমেদ খান রামেন্দু মজুমদারের হাতে এ সম্মাননা তুলে দেন।

প্রবীণ মূকাভিনেতা বৈদ্যনাথ চক্রবর্তীকেও এ পুরস্কার প্রদান করা হয়। ঐকতানের সমরেশ বসু সেমিনার কক্ষে মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সংস্থার পশ্চিমবঙ্গ শাখার সভাপতি ড. অনিরুদ্ধ মজুমদার।

রামেন্দু মজুমদার এ অনুষ্ঠানে গান্ধী স্মারক বক্তৃতাও প্রদান করেন। বক্তৃতার বিষয় ছিল ‘মহাত্মা ও বঙ্গবন্ধু: অহিংসার দুই মূর্ত প্রতীক’।

প্রসঙ্গত, রামেন্দু মজুমদার খ্যাতিমান বাংলাদেশী অভিনেতা ও মঞ্চ নির্দেশক। তিনি ঢাকার মঞ্চ নাটক আন্দোলনের পথিকৃত। মঞ্চের পাশাপাশি তিনি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন। শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০০৯ সালে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

রামেন্দু মজুমদার পেলেন গান্ধী শান্তি পুরস্কার

আপডেট টাইম : ০৯:৫৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯