ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল আকসা মসজিদে প্রার্থনার অনুমতি পাচ্ছে ইহুদিরা

অনলাইন ডেস্ক: পবিত্র নগরী হিসেবে পরিচিত জেরুজালেমে অবস্থিত অন্যতম ধর্মীয় স্থাপনা আল আকসা মসজিদে প্রার্থনার অনুমতি পেতে যাচ্ছে ইহুদিরা। ইসরায়েলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী গিলাদ এরদান বলেছেন, খুব শিগগিরই আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দেয়া হবে।

ইসরায়েলের কট্টর ইহুদিবাদী সংবাদমাধ্যম অনুরোধের পর গত শুক্রবার ইসরায়েলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী এমন কথা জানিয়েছেন। ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা মুসলিমদের কাছে আল হারাম আল শরিফ এবং বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। এছাড়া স্থাপনাটি ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট বলে পরিচিতি। তারা ধর্মীয়ভাবে আল আকসাকে ইহুদিদের পবিত্র স্থান বলে মনে করে।

তাই আল আকসা মসজিদ একইসঙ্গে মুসলিম ও ইহুদিদের জন্য পবিত্র স্থান বলে বিবেচিত হয়। তবে ১৯৬৭ সালে ইসরায়েল যখন জেরুজালেম দখল করে নেয় তখন শুধু মুসলিম ধর্মাবলম্বীরাই আল আকসা মসজিদে নামাজ আদায় করতো এবং দিনের নির্দিষ্ট একটা সময়ে প্রার্থনার সুযোগ পেত ইহুদিরা।

ইসরায়েলের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী এরদান বলেন, ‘খুব শিগিগিরই যে সিদ্ধান্তটি বাস্তবায়ন হতে যাচ্ছে আমি এ ব্যাপারে নিশ্চিত। আর এটা হবে স্রষ্টার ইচ্ছায়। জেরুজালেমের এমন পরিস্থিতি স্থানটির নিয়ন্ত্রণ ও সার্বভৌম ক্ষমতা অর্জনের দিকে যাচ্ছে।’

তিনি ইহুদিদের প্রার্থনার জন্য আল আকসা মসিজিদে প্রবেশের অনুমতি প্রসঙ্গে আরও বলেন, ‘আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানোর বিষয়ে নিশ্চিত। আনুষ্ঠানিক ঘোষণা আসার পর টেম্পল মাউন্টে প্রার্থনা করতে পারবে সবাই। শিগগিরই এটা ঘটবে।’
কবে থেকে এই অনুমতি প্রদান করা হতে পারে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এরদান বলেন, ‘আমি এখনই এটা বলতে পারছি না। এমন সিদ্ধান্ত নেয়ার জন্য ইসরায়েলের কোনো আইনি বাধা নেই। তবে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সমর্থন থাকতে হবে বলে জানিয়েছেন তিনি ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত

আল আকসা মসজিদে প্রার্থনার অনুমতি পাচ্ছে ইহুদিরা

আপডেট টাইম : ১১:৪৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯