ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

সালমান খানের দেহরক্ষী শিবসেনায় যোগ দিলেন

বিনোদন ডেস্ক: এবার ভারতের রাজনীতিতে যোগ দিলেন বলিউড সুপারস্টার সালমান খানের দেহরক্ষী শেরা ওরফে গুরমীত সিংহ। তিনি সুলতানখ্যাত এই অভিনেতার বিশ্বস্ত বন্ধু বলেও পরিচিত।
আগামী সোমবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোট গণনা হবে তিন দিন পর ২৪ অক্টোবর। কিন্তু তার আগেই শুক্রবার কট্টর হিন্দুত্ববাদী দল শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও দলীয় শাখা সংগঠন যুবসেনার সভাপতি আদিত্য ঠাকরের উপস্থিতিতে মুম্বাইয়ে তাদের বাসভবন মাতশ্রীতে শিবসেনায় যোগ দেন শেরা।

পরবর্তী সময়ে এক টুইটার পোস্টে শিবসেনার তরফ থেকে এমন খবর জানানো হয়েছে।

বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা অভিনেতাদের মধ্যে অন্যতম সালমান খান। গত দুই দশক ধরে সেই সালমানের দেহরক্ষীর ভূমিকা রাখছেন শেরা। বিপদে-আপদে বরাবর তার পরিবারের পাশে থেকেছেন তিনি।

এতে ২০১১ সালের বডিগার্ড ছবিটি শেরাকেই উৎসর্গ করেন বজরঙ্গী ভাইজান। মামলায় জড়িয়ে সালমান কারাগারে গেলেও তার পাশে ছিলেন তিনি। কারাগারে নিয়মিত দেখা করতে গিয়েছেন।

সালমানের দেহরক্ষী হিসাবে পরিচিতি পেলেও নিজেকে তাতেই সীমাবদ্ধ রাখেননি শেরা। টাইগার সিকিউরিটি সার্ভিসেস নামে নিজের একটি সংস্থা চালান তিনি। সঞ্জয় দত্তসহ একাধিক খ্যাতিমান বলিউড তারকার নিরাপত্তা দেয় ওই সংস্থা।

সালমান খানের মতোই তার দেহরক্ষীকে ঘিরেও বিতর্ক একেবারে কম না। একবার সালমানকে পাপারাজ্জিরা ছেঁকে ধরলে তাদের ধাক্কা দিয়ে বিতর্কে জড়ান তিনি।

এক সাক্ষাৎকারে শেরা বলেন, যখন ভাইজানের দিকে কোনো হুমকি আসে, তখন আমি তার পাশে থাকি না, তার সামনেই থাকি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

সালমান খানের দেহরক্ষী শিবসেনায় যোগ দিলেন

আপডেট টাইম : ১১:৩৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯