ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

শেখ হাসিনা যুবলীগের সঙ্গে বসছেন আজ বিকেলে

নিজস্ব প্রতিবেদক: সপ্তম জাতীয় কংগ্রেস আয়োজন নিয়ে আওয়ামী যুবলীগ নেতাদের সঙ্গে বসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

যুবলীগের এক কেন্দ্রীয় নেতা জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২৬ প্রেসিডিয়াম সদস্য, ৯ সাংগঠনিক সম্পাদক ও ৫ যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪০ জনের তালিকা গণভবনে পাঠানো হয়েছে। তবে এই তালিকা থেকে নেই সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওন। এর বাইরে কারও বিষয়ে আপত্তি আসলে ওই নেতা গণভবনে ঢুকতে পারবেন না।

নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক নেতা বলেন, মূলত কংগ্রেস কীভাবে আমরা আয়োজন করব সে বিষয়ে আলোচনা হবে। কংগ্রেস প্রস্তুতি কমিটি গঠন হতে পারে। যেহেতু চেয়ারম্যানের বিষয়ে অভিযোগ আছে।

সংগঠনটির অপর এক নেতা বলেন, চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দিয়ে প্রেসিডিয়ামের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হতে পারে কংগ্রেস সম্পন্ন করার জন্য। বয়স সীমা নির্ধারণের একটা দাবি আছে। এইগুলোই মূলত আলোচনা হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

শেখ হাসিনা যুবলীগের সঙ্গে বসছেন আজ বিকেলে

আপডেট টাইম : ১২:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯