ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন স্বামীর নির্যাতনে ঘরছাড়া এক সন্তানের মা রিমা, স্বামীর পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি অনুমোদন সভাপতি নাহিদ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবিবার্ষিকী উদযাপিত আনন্দ র‍্যালি ও সমাবেশ কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান ‘বিএনপি সরকার ব্যর্থ হয় না’ -পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ বিপদে পড়লেই মানুষ চেনা যায়,আসল বন্ধু পাশে থাকে, নকল বন্ধু দূরে সরে যায় কেশবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, ফার্মেসিকে জরিমানা

এক বছরে সাড়ে ৬ লাখ কর্মীর কর্মসংস্থান হয়েছে প্রবাসে

নিজস্ব প্রতিবেদক: ২০১৮-১৯ অর্থবছরে প্রবাসে ৬ লাখ ৫৯ হাজার ১২৯ জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান হয়েছে। সোমবার (২১ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থাপিত ২০১৮-১৯ অর্থবছরের মন্ত্রণালয় ও বিভাগগুলোর কার্যাবলি সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘২০১৮-১৯ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিদের প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ ১৬ দশমিক ৪২ বিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে ৬ লাখ ৫৯ হাজার ১২৯ জন বাংলাদেশি কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করে।’
তিনি জানান, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশে মাথাপিছু আয় এক হাজার ৭৫১ মার্কিন ডলার থেকে বৃদ্ধি পেয়ে এক হাজার ৯০৯ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। রাজস্ব আদায়ের পরিমাণ ২ লাখ ৫১ হাজার ৮৩৬ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ২৯ শতাংশ। পণ্য ও সেবা খাতে বাংলাদেশের রফতানির পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৮৭ বিলিয়ন মার্কিন ডলার, আগের অর্থবছরে তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ২৯ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে সরাসরি বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৮৮৯ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৫০ দশমিক ৭৩ শতাংশ বেশি। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এক হাজার ৯৭৮টি প্রকল্পে ব্যয় হয় এক লাখ ৬৬ হাজার ৬৫৩ কোটি টাকা, যা বরাদ্দের ৯৪ দশমিক ৩৬ শতাংশ।

এছাড়া এডিপিতে সমাপ্তিযোগ্য ৩৪৫টি প্রকল্পের মধ্যে ৩১৭টি প্রকল্প শেষ হয়। ২০১৮-১৯ অর্থবছরে দারিদ্রের হার ২৩ দশমিক এক শতাংশ থেকে কমে ২১ দশমিক ৮ শতাংশে এবং চরম দারিদ্র্যের হার ১২ দশমিক ১ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে উৎসবমুখর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী, ডা. জাহিদ হোসেন

এক বছরে সাড়ে ৬ লাখ কর্মীর কর্মসংস্থান হয়েছে প্রবাসে

আপডেট টাইম : ১০:৫৯:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯