ঢাকা ১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন নির্মাতা শুকুর বিদায়ে চঞ্চলের আবেগঘন পোস্ট না ফেরার দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু ব্যবহারসীমা নিয়ে উদ্বেগ, চ্যাট ও ওয়ার্ক মোড এক করছে চ্যাটজিপিটি ভালো কাজের নিয়তেও মেলে সওয়াব নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ নেবে না জামায়াত ফল পরিবর্তন হওয়া এইচএসসির উত্তরপত্র আবারও মূল্যায়ন করা হবে: শিক্ষামন্ত্রী ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ভেনেজুয়েলায় সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো গাজীপুরে শ্রমিকদের বাড়ী ভাড়া এক টাকাও বাড়ানো যাবে না,অনুরোধে মো মজিবুর রহমান এমপি

একনেক সভায় ৫ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ৪৬৩৬ কোটি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় চার হাজার ৬৩৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে এক হাজার ৪৭৬ কোটি ৪ লাখ এবং বিদেশি ঋণ তিন হাজার ১৬০ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প নির্মাণের অনুমোদন দেয়া হয় এই একনেক সভায়। এতে ব্যয় হবে ২০৮ কোটি ৭৯ লাখ টাকা। পুরোটাই সরকারি অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০১৯ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বরে এই প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।

অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো-স্থানীয় সরকার বিভাগের ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র প্রকল্প (এমডিএসপি) (প্রথম সংশোধন)’ প্রকল্প; সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (রংপুর জোন) (প্রথম সংশোধন)’ প্রকল্প; ‘দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়ক (আর-৭৮৯) উন্নয়ন প্রকল্প এবং ‘চাষাঢ়া-খানপুর-হাজীগঞ্জ-গোদনাইল-আদমজী ইপিজেড মহাসড়ক নির্মাণ’ প্রকল্প।

এ ছাড়া স্বাস্থ্যসেবা বিভাগের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার স্থাপন (দ্বিতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের পঞ্চম দফা মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা অংশ নেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

একনেক সভায় ৫ প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ৪৬৩৬ কোটি

আপডেট টাইম : ১০:৫৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯