ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১ পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে  উলিপুর সাব-রেজিস্ট্রার অফিসের উদ্যোগে বিভিন্ন মৌজার গড় মূল্য নির্ধারণের মত বিনিময় সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ সন্তানকে গরু বা গাধা কিংবা অন্য কোন নামে ডাকলে কি হয়!  সারাদিন স্বর্ণদ্বীপে, সন্ধ্যায় ফিরে সচিবালয়ে প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ শবনম বুবলী সহকর্মী সোহেল খানের প্রয়াণে আবেগঘন স্মৃতিচারণ করেছেন স্কুল-কলেজে কমিটি গঠনে নতুন নির্দেশনা, সভাপতি হতে লাগবে স্নাতক ডিগ্রি পেট্রাপোল সীমান্তে বৈঠক ও সহিংসতায় গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী

জুটি বাঁধলেন ইমন-মম

বিনোদন প্রতিবেদক: দুজনের মধ্যে সম্পর্কটা দারুণ। এর আগে নাটকে দেখা গেছে তাদের। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তারা। আলাদা আলাদাভাবে বেশ কিছু চলচ্চিত্রে হাজির হয়েছেন চিত্রনায়ক ইমন ও লাক্স তারকা জাকিয়া বারী মম।

তবে প্রথমবারের মতো তারা জুটি বাঁধলেন সিনেমায়। ছবির নাম আজ’। এটি পরিচালনা করছেন অঞ্জন আইচ।গতকাল ২২ অক্টোবর থেকে এ দুই তারকাকে নিয়ে ছবির শুটিং শুরু করলেন পরিচালক।

ছবিটিতে চমৎকার একটি চরিত্রে অভিনয় করছেন ইমন। তিনি সিটিজেন নিউজকে বলেন, ‘অঞ্জন আইচ আমার খুব প্রিয় একজন নির্মাতা। তার প্রতিটি কাজেই দারুণ গল্প থাকে। চরিত্রগুলোর একটা আকর্ষণ থাকে। চলচ্চিত্রেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। আমার চরিত্রটি ভালো লাগবে দর্শকের।’

এ নায়ক মম’র সঙ্গে প্রথম সিনেমায় জুটি হওয়া প্রসঙ্গে বলেন, ‘মম আমাদের প্রজন্মের ফ্যান্টাস্টিক একজন অভিনেত্রী। ভার্সেটাইল কাজ সে করেছে। তার সঙ্গে নাটকে নায়ক হয়েছি। এবার সিনেমাতেও জুটি বাঁধলাম। আশা করছি আমাদের জুটি পছন্দ করবেন দর্শক।’

এদিকে পরিচালক জানান, সাভারের আমিনবাজারে চলছে শুটিং। এখানে টানা সব দৃশ্যের কাজ শেষ করার ইচ্ছে রয়েছে তার। এরপর কিছু গানের শুটিং নিয়ে নতুন করে পরিকল্পনা করবেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন ইমন ও মম। এই চলচ্চিত্রে মম রিয়াজের বিপরীতে কাজের সুযোগ পান। প্রথম ছবিতেই শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন এই অভিনেত্রী। এরপর ২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিতেও প্রশংসিত হন তিনি।

আর ‘দ্বারুচিনি দ্বীপ’ ছবির পর ইমন কাজ করেছেন বেশ কয়টি প্রশংসিত চলচ্চিত্রে। তার মধ্যে অন্যতম ‘গহীন শব্দে’, ‘লালটিপ’, ‘পদ্ম পাতার জল’, ‘পাসওয়ার্ড’ ইত্যাদি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সৌদি আরব রিয়াদে আকাশচুম্বী ভবনে হুথিদের হামলা, আহত ১১

জুটি বাঁধলেন ইমন-মম

আপডেট টাইম : ১২:১৯:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯