ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

আগামি নভেম্বরে শুরু হচ্ছে ঢাকা ফোকফেস্ট

বিনোদন প্রতিবেদক: পঞ্চমবারের মতো শুরু হতে যাচ্ছে লোকসংগীতের মহা আসর ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৯’। আগামী ১৪ নভেম্বর থেকে ১৬ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।

মঞ্চে আলোর ঝলকানির সাথে সাথে জমে উঠবে এবারের আসর। এবারও ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯’ এর আয়োজন করছেন ‘সান ফাউন্ডেশন’।

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯’ উপলক্ষ্যে ২৩ অক্টোবর রাজধানীর এক হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়ােজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান জনাব অঞ্জন চৌধুরী, ঢাকা ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও জনাব সৈয়দ মাহবুবুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস জনাব মালিক মাে. সাঈদ এবং প্রখ্যাত লােকসংগীতশিল্পী ও সংগীত গবেষক ফকির শাহাবুদ্দিন।

সংবাদ সম্মেলনে অতিথিরা সবাই বাংলা লােকসংগীতের রত্নরাজিকে বিশ্বের সামনে তুলে ধরা এবং এর প্রসারের জন্য কাজ অব্যাহত রাখার বিষয়ে আলােচনা করেন।

জানা গেলো, দর্শকরা আগের মতোই বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এজন্য dhakainternationalfolkfest.com ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

রেজিস্ট্রেশনের জন্য পাসপাের্ট সাইজ ছবি এবং জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স পাসপাের্টের স্ক্যান কপি প্রয়ােজন হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে দর্শকের ই-মেইলে পৌছে যাবে তিন দিনের তিনটি ভিন্ন ভিন্ন এন্ট্রি পাস। উৎসবস্থলের প্রবেশপথে প্রতিদিন প্রিন্টকৃত এন্ট্রি পাসটি দেখিয়ে প্রবেশ করতে হবে।
উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই পঞ্চমবারের মতো সান ফাউন্ডেশন ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৯’ আয়োজন করছে। এই আয়োজনে বাংলদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা লোকসংগীত পরিবেশন করে থাকেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

আগামি নভেম্বরে শুরু হচ্ছে ঢাকা ফোকফেস্ট

আপডেট টাইম : ০৩:২৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯