ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

অভিনেত্রী সাবিলার আজ বিয়ে

বিনোদন প্রতিবেদক: বিয়ে করছেন এই সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর।গতকাল বৃহস্পতিবার হলুদ রঙের শাড়িতে সেজেছেন তিনি। ঢাকার একটি ক্লাবে তার বিয়ের হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়ের অনুষ্ঠান হবে আগামী ২৭ অক্টোবর।

পাত্রের নাম নেহাল সুনন্দ তাহের। বর্তমানে এসএ টেলিভিশন চ্যানেলে কর্মরত তিনি। শোনা যায়, অনেক দিন থেকেই নেহালের সঙ্গে মন দেওয়া নেওয়া ছিল তার।

অভিনেতা তৌসিফ মাহবুবের মাধ্যমে তিন বছর আগে নেহালের সঙ্গে পরিচয় হয় সাবিলা নূরের। শুরুতে বন্ধুত্ব থাকলেও একপর্যায়ে দুজনে একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে সাবিলাকে বিয়ের প্রস্তাব দেন নেহাল। কিন্তু এত দ্রুত জীবনের এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, এজন্য সাবিলা-নেহালকে আরো সময় নেওয়ার কথা বলেন সাবিলার মা।

সাবিলার বর পরিচয় দেয়া পাত্র পরিবারের কনিষ্ঠ সন্তান নেহালের আদি বাড়ি চাঁদপুর। তার পিতা বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক মরহুম আবু তাহের। মা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন। চট্টগ্রামের মেয়ে সাবিলা। তার বাবা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম।

সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে শোবিজ জগতে প্রবেশ করেন। গ্রামীণফোন, প্রাণ ফিট, রবি ছাড়াও প্রায় ৪০টির মতো জনপ্রিয় বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে উল্লেখ্যযোগ্য ইউটার্ন, শত ডানার প্রজাপতি, জল কলঙ্ক, পাষাণ ইজ ব্যাক, মন শুধু মন ছুঁয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

অভিনেত্রী সাবিলার আজ বিয়ে

আপডেট টাইম : ১২:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯