ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

চলচ্চিত্র শিল্পী সমিতি দালালমুক্ত চাই : পপি

বিনোদন প্রতিবেদক: যারাই নির্বাচিত হোক না কেন আমি স্বাগত জানাবো। শিল্পী সমিতির কাজ শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করা। আমরা দালালমুক্ত শিল্পী সমিতি চাই। সমিতি যেন সবদিক থেকে দালালমুক্ত থাকে।

আজ শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এসে কথাগুলো বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পপি। দুপুর ১টা ৩০ মিনিটে এফডিসিতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। কঠোর নিরাপত্তার মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

পপি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা দেয়ার আমি সমর্থন জানাই। তারাও কষ্ট করছে যাতে করে পরিবেশটা সুন্দর থাকে। তবে নিরাপত্তা যেন মাত্রাতিরিক্ত না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। কারণ এখানে বাইরের কেউ নেই, আমরা আমরাই। সবাই এক পরিবার।’

যারা নির্বাচিত হবেন তাদের উদ্দেশে কী বার্তা থাকবে- এমন প্রশ্ন করলে পপি বলেন, ‘নির্বাচিতরা হবে সকল শিল্পীদের প্রতিনিধি। তাদের মাধ্যমে সব ধরনের শিল্পীদের আশার সঞ্চার হবে। এখানে কে ছোট, বড়, ধনী, গরিব, দুঃস্থ এসব ভাবা যাবে না। শিল্পী শিল্পীই। এখন একজন শিল্পীকে আপনি সাহায্য করে সেটা আবার ফেসবুকে ছবিসহ পোস্ট করবেন তাহলে শিল্পীর কদরটা কোথায় গেল? আমি চাইবো এসব বিষয় যেন পরিহার করা হয়।’

নতুন নির্বাচিতদের পাশে থেকে কাজ করবেন জানিয়ে পপি বলেন, ‘আমার কারো প্রতি রাগ বা ক্ষোভ নেই। সবাই আমার কাছে সমান। নির্বাচিতদের পাশে থেকে কাজ করতে চাই। হয়তো আমি অপরাধ মানতে পারি না, সত্যটা মুখ ফসকে বলে ফেলি, এটা অনেকের কাছে সমস্যার কারণ হয়ে থাকতে পারে।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

চলচ্চিত্র শিল্পী সমিতি দালালমুক্ত চাই : পপি

আপডেট টাইম : ১০:৩৭:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯