ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ আদালতের স্থিতাবস্থা অমান্যের অভিযোগ, ওয়াকফ জমি রক্ষায় দুয়ারীপাড়ায় মানববন্ধন তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধর্ষ/ণচেষ্টা, যুবক আ/টক মক্কায় ডায়মন্ড প্রবাসী গ্রুপের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন ও রদবদল করে প্রজ্ঞাপন জারি ধামইরহাট গৃহবধূকে হত্যার পরে আগুনে পুড়ে মামলার তদন্তে আসামি গ্রেফতার

শাকিবের দখলে থাকবে এবারের ঈদও

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: সারা বছর তো বটেই, যেকোনো উৎসবে সিনেমা হলে তার ছবি না থাকলে যেন উৎসবই জমে না। বিশেষ করে, ঈদ উৎসবে তার একাধিক ছবি থাকাই চাই।বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন নায়ক শাকিব খান।গত এক দশকের বেশি সময় ধরে এ যেন একটা রীতি হয়ে দাড়িয়েছে। এ বছরও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রস্তুত হচ্ছে শাকিব খানের তিনটি ছবি।

প্রথম ছবি ‘নোলক’। শুরু থেকেই এই ছবি নিয়ে দ্বন্দ্ব ছিল পরিচালক রাশেদ রাহা ও প্রযোজক সাকিব সনেটের মধ্যে। এফডিসির চৌকাঠ পেরিয়ে সেই দ্বন্দ্ব পৌঁছে যায় আদালত পর্যন্ত। অবশেষে সব ঝামেলা চুকিয়ে ছবির পূর্ণ কর্তৃত্ব পান প্রযোজক সাকিব সনেট। ফলে ছবির বর্তমান পরিচালক সাকিব সনেট অ্যান্ড টিম। ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি। তার আগে গত বৃহস্পতিবার মুক্তি পায় ছবির টিজার।

‘নোলক’-এ শাকিব খানের বিপরীতে রয়েছেন চিত্রনায়িকা ববি। সম্প্রতি বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে ছবিটি আনকাট ছাড়পত্র পেয়েছে। এখানে দেখা যাবে দুই পরিবারের গল্প। যেখানে শাকিব খান ও ববি পরস্পরের কাজিন। ‘নোলক’ এ জুটির তৃতীয় ছবি। এর আগে ‘রাজত্ব’ ও ‘হিরো দ্য সুপারস্টার’ ছবি দুটিতে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।

এরপর রয়েছে ‘শাহেনশাহ’। এটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। ছবিটি পহেলা বৈশাখে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পিছিয়ে দেয়া হয় মুক্তির তারিখ। সির্মাতা সংস্থা থেকে জানানো হয়, ঈদে মুক্তি পাবে ‘শাহেনশাহ’। এ প্রসঙ্গে শাকিব খান সে সময় বলেছিলেন, ‘ছবিতে শুটিং করা আমার কাজ। আমি করে দিয়েছি। এখন কখন সেটা মুক্তি পাবে সেটা পরিচালক ও প্রযোজকদের ব্যাপার।’

‘শাহেনশাহ’-তে শাকিব খানের বিপরীতে রয়েছেন দুই নায়িকা। একজন নুসরাত ফারিয়া, অন্যজন নবাগতা রোদেরা জান্নাত। ত্রিভুজ প্রেমের গল্পের ছবি এটি। ফারিয়ার সঙ্গে শাকিবের প্রথম ছবি হতে যাচ্ছে ‘শাহেনশাহ’। রোদেলা জান্নাতের বিপরীতেও তাই। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাবেক সংবাদ পাঠিকা চলচ্চিত্রের এই নতুন মুখ।

তৃতীয় ছবিটি হচ্ছে ‘পাসওয়ার্ড’। এটি পরিচালনা করেছেন মালেক আফসারী। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনায় রয়েছেন শাকিব খান। তার এসকে ফিল্মস থেকে নির্মিত হয়েছে ‘পাসওয়ার্ড’। সম্প্রতি ছবিটির শুটিং শেষ হয়েছে। ঈদে মুক্তি দেয়ার জন্য কয়েকটি হলও বুকিং দেয়া শেষ। এখানে শাকিবের নায়িকা শবনম বুবলী। আরও আছেন চিত্রনায়ক ইমন। তাকে দেখা যাবে শাকিবের ছোট ভাইয়ের চরিত্রে।

‘পাসওয়ার্ড’ শাকিব খান প্রযোজিত দ্বিতীয় ছবি। এর আগে নিজের অভিনীত ‘হিরো দ্য সুপারস্টার’-এ অর্থলগ্নি করেছিলেন নায়ক। এসকে ফিল্মসের ব্যানারে সে ছবিটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালের ঈদুল ফিতরে। এবারের ঈদের জন্য তার প্রযোজিত ‘পাসওয়ার্ড’সহ প্রস্তুত তিন ছবি। তবে ছবি তিনটির কোনটি কতটি হলে মুক্তি পাবে সেটা এখনও ঠিক হয়নি। এই সংখ্যা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত

শাকিবের দখলে থাকবে এবারের ঈদও

আপডেট টাইম : ০৯:০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯