ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাঁসের মাংসের যত উপকারিতা সুখী দাম্পত্য গড়তে যে অভ্যাসগুলি জরুরি ছুটির দিনে বাড়ল স্বর্ণের দাম, ফের ভরি ২ লাখ ছুঁইছুঁই ‘শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার’ বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন

ইতালি সফরের আমন্ত্রণ শেখ হাসিনাকে

জ্যেষ্ঠ প্রতিবেদক: দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ইতালি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে। গতকাল সোমবার রোমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে বৈঠককালে ইতালির পররাষ্ট্র বিষয়ক উপসচিব ম্যানলিও ডি স্টেফানো এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বর্তমানে ইউরোপে সরকারি সফরে রয়েছেন। সফরে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক সুবিধাজনক সময়ে ইতালি সফর করবেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ওয়ান স্টপ-সার্ভিস, হাইটেক পার্ক, কারখানা স্থানে ট্যাক্স ইনসেনটিভসহ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বাংলাদেশ সরকারের নেয়া উদ্যোগ সম্পর্কে ইতালির পররাষ্ট্র বিষয়ক উপসচিবকে অবহিত করেন। তিনি ইতালীয় ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে উপ-সচিব স্টেফানো ২০১০ সালে একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফরে সম্মত হন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট নিয়েও মানলিও স্টেফানোকে অবহিত করেন। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর চাপ তৈরির ওপরেও জোর দেন তিনি।

ইতালীয় উপ-সচিব রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের পক্ষে দৃঢ় সমর্থন রয়েছে ইতালির। ইউরোপীয় ইউনিয়নের হয়ে এবং পৃথকভাবেও রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানের জন্য ইতালি চেষ্টা চালিয়ে যাবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হাঁসের মাংসের যত উপকারিতা

ইতালি সফরের আমন্ত্রণ শেখ হাসিনাকে

আপডেট টাইম : ০২:২৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯