ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ দিচ্ছি : প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিবেদক: বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা বাংলাদেশে বিভিন্ন শিল্পে বিনিয়োগ করুন। আমরা বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছি। তা ছাড়া বাংলাদেশে শ্রমিক সস্তা। এখানে বিনিয়োগ করলে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি লাভ করতে পারবেন।

আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন। দেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন এবং রফতানিকারকদের জন্য সাভারে অত্যাধুনিক শিল্পাঞ্চল করেছি। তাদের সব সুযোগ সুবিধা দেয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিশ্বমানের পণ্য উৎপাদন করে রফতানিও করছে।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে একটি বিস্ময়। যখন দেশের বাইরে যাই তখন অনেকে বলে, এত উন্নয়ন কীভাবে সম্ভব হলো।

শেখ হাসিনা বলেন, ২১ সালের মধ্যে মধ্য এবং ৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটা মাথায় রেখে প্রত্যেক সেক্টরে ব্যবসা বাড়াতে হবে, রফতানি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, আমরা সরকার হিসেবে সুষ্ঠু ও সুন্দরভাবে দেশ পারিচালনা করতে চাই। আমরা ব্যবসা করি না, আপনাদের ব্যবসার সুযোগ দিতে চাই। বিদেশে পণ্য রফতানিতে বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয় উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের এক পর্যায়ে চামড়া শিল্পের অগ্রগতি ও উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুযোগ দিচ্ছি : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৩:৪৫:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯